চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 25, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতীয় দূতাবাসের প্রধান ভবনের সামনে পতাকা উত্তোলন ও গেটের সামনে নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বন্ধ হয়ে গেছে আফগানিস্তানের দূতাবাস। এর আগে নভেম্বরে প্রথম তারা জানিয়েছিল, লোকসংখ্যা কমে যাওয়ার কারণে তাদের পক্ষে আর দূতাবাস চালানো সম্ভব হচ্ছে না। 

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (২৪ নভেম্বর) শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের রাজধানী নয়া দিল্লির আফগান দূতাবাস। এছাড়াও ব্যাখ্যা করেছে বন্ধের কারণ। বিবৃতিতে বলা হয়, দূতাবাস বন্ধ করে ভবনটি ভারত সরকারের হাতে তুলে দেওয়া হলো। এরপর ভারত ঠিক করবে, তারা কী চায়।

কেন দূতাবাস বন্ধ করা হচ্ছে তা নিয়ে দূতাবাসের কর্মীরা জানান, তালেবান সরকার গঠনের পরও দীর্ঘ ২ বছর ৩ মাস ভারতে দূতাবাস চালিয়েছেন পুরনো দূতাবাস কর্মীরা। আফগানিস্তান থেকে যারা পালিয়ে সেসময় ভারতে এসেছেন, দূতাবাস কর্মীরা তাদের সাহায্য করেছেন। কিন্তু বর্তমানে একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে শুরু করেছে।

তাদের দাবি, ভারত সরকার আফগান দূতাবাসের পুরনো কর্মীদের ওপর আর ততটা ভরসা করছে না। তালেবান সরকারের পাঠানো নতুন কর্মীরা ভারতে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে ভারতীয় প্রশাসন যোগাযোগ করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পুরনো কর্মীদের পক্ষে আর দূতাবাস চালানো সম্ভব নয়।

শুধু তাই নয়, গত ২ বছরে ভারতে বসবাসকারী আফগানদের একটা বড় অংশ অন্য দেশে চলে গেছে। ছাত্ররা অন্য দেশে পড়তে চলে গেছে। ফলে ভারতে অবস্থিত আফগানদের সংখ্যা অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। তাই নতুন করে তাদের সাহায্য করারও কিছু নেই। অধিকাংশ দূতাবাস কর্মীরাও অন্য দেশে চলে গেছেন। পুরনো কর্মী আর কেউ ভারতে নেই।

দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, যখন প্রয়োজন ছিল তখন কোন দিকে না তাকিয়ে সমস্ত সংকট উপেক্ষা করে আফগান শরণার্থীদের সাহায্য করার চেষ্টা করা হয়েছে। এখন সেই সংকট ফুরিয়েছে। ফলে দূতাবাসেরও প্রয়োজন নেই। দূতাবাস চালানোর লোকবলও নেই। এবার ভারতকেই ঠিক করতে হবে দূতাবাস তারা কাদের হাতে তুলে দেবে। তালেবানের পাঠানো নতুন কর্মীদের হাতে?

সরকারিভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো মেনে নেয়নি ভারত। কিন্তু কূটনৈতিক তৃতীয় স্তরে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে বলে কিছু মহলের দাবি। তবে গতকাল আফগান দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার পর দুপুর পর্যন্ত এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tags: তালেবানতালেবান সরকারভারত
Previous Post

তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ

Next Post

ডাকাতের কবলে মেসির স্ত্রীর টাকা

Next Post
অপরাধীদের দ্বারা গাড়ি চুরি, চট্টগ্রামে সংঘটিত ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতের কবলে মেসির স্ত্রীর টাকা

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষ, দুই ভারতীয় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভারতীয় নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT