চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সমীকরণে সেমিফাইনাল খেলবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 10, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে, একজন উঁচু হাত তুলে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬০ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সেমিফাইনালে ওঠার পথটা অনেকটাই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাতে চলতি বিশ্বকাপে পাকিস্তানের জন্যে শেষ চারে খেলা এখন হিমালয় ডিঙানোর চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার কিউইরা টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাসমান পাড়ের দলটি জয়ের বন্দরে নোঙর করে।

বিশ্বকাপে শুরুটা দারুণ করলেও টানা চার হারের ফলে সেমির দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছিল পাকিস্তান। তবে শেষ দুই ম্যাচ জিতে আবারও সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাবর আজমের দল। সেমির টিকিট নিশ্চিত করতে হলে পাকিস্তানেকে এখন মেলাতে হবে কঠিন সমীকরণ।

সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অপরাজিত থাকা ভারত। রোহিত-কোহলিদের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ারও পেয়েছে সেমির টিকিট। চতুর্থ দল হিসেবে কারা শেষ চারে যাবে, সেটি জানাই এখনো খানিকটা বাকি রয়েছে।

গ্রুপ পর্যায়ের সব ম্যাচ খেলে পাঁচ জয় ও চার হারে ১০ নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে নিউজিল্যান্ড। টানা দুইবারের ফাইনালিস্টদের নেট রানরেট এখন +০.৭৪৩। একটি করে ম্যাচ বাকি থাকায় কিউইদের সমান ১০ পয়েন্ট পাকিস্তান এবং আফগানিস্তানের পাওয়ার সম্ভাবনা আছে। তবে নেট রানরেটে কেন উইলিয়ামসনদের ছাড়িয়ে যাওয়ার এক প্রকার অসম্ভবই বলা চলে।

পাকিস্তানের বর্তমান নেট রানরেট +০.০৩৬। অন্যদিকে, আফগানদের নেট রানরেট -০.৩৩৮। তাই শেষ চারে যেতে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে ৪৩৮ রানের বিশাল ব্যবধানে হারাতে হবে আফগানদের। যদি এমন কিছু ঘটে, তবে সেটি নিঃসন্দেহে অলৌকিক ঘটনাই হবে।

অন্যদিকে, পাকিস্তানের সামনে আছে বেশ কঠিন এক সমীকরণ। কিউইদের টপকাতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের ২৮৭ রানের বিশাল ব্যবধানে জিততে হবে। আগে বোলিং করলে ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে ২.৩ ওভারের মধ্যে জিততে হবে। এমন হিসাব মেলানো শুধু কাগজে- কলমেই সম্ভব।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

গরম ডিম ঠান্ডা হচ্ছে

Next Post

গাজায় প্রতিদিন চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতি দিচ্ছে ইসরায়েল

Next Post
গাজায় যুদ্ধের সময় ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় প্রতিদিন চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতি দিচ্ছে ইসরায়েল

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT