চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দিন পর চীনে আফজালের কাঙ্ক্ষিত দিন!

চীনে ১১ দিন পর মিলল দেশি খাবার, আপ্লুত আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 12, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে থাকেন, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি মাসে অন্তত একদিন রেস্টুরেন্টে যান না! আর রেস্টুরেন্ট মানেই— মেনুতে থাকবে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন! সপ্তাহে অন্তত একবার চাইনিজ খাবারের আয়োজন না করলে জীবন যেন অপূর্ণ থেকে যায়!

কিন্তু মজার ব্যাপার হলো- যে মুখ দেশে চপস্টিক ঘুরিয়ে নুডলস খেতে অভ্যস্ত, সেই মুখই বিদেশে গিয়েই “বাংলা রেস্টুরেন্ট আছে নাকি?” বলে খোঁজ শুরু করে!

ঠিক তেমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। অবসরে সুযোগ পেলেই পৃথিবীর নানা প্রান্তে ঘুরতে ভালোবাসেন তিনি। এবার সস্ত্রীক পৌঁছে গেছেন চীনের গুয়াংজু শহরে।

দুইজন ব্যক্তি হাসিমুখে একে অন্যের খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ গুয়াংজুতে পা রাখার পর থেকে ১১ দিন ধরে চাইনিজ আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আফজাল হোসেন ও তাঁর স্ত্রী তানজিন হালিম মনা। সঙ্গে আছেন আরেক বন্ধু দম্পতি। বাপ্পী ও তার স্ত্রী। একেক দিন একেক রকম চাইনিজ খাবার— নানা রঙ, নানা সাজ, নানা স্বাদ। তবুও কোথায় যেন এক শূন্যতা! যতই স্টিমড ডাম্পলিং বা কুং পাও চিকেন আসুক, বাঙালি মন পড়ে থাকে গরম ভাত আর মাছের ঝোলে!

চীনের যেসব স্থানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, প্রতিটিতেই চাইনিজ পদে ভরপুর টেবিল। কিন্তু ১১ দিনেও চোখে পড়েনি দেশি ভাত, ভাজা মাছ কিংবা ডাল-তরকারির দেখা!

১১ দিন পর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো! টেবিলে সাজানো ভাত, মাছ ভাজি, তরকারি আর গরুর মাংস! আফজাল হোসেন বললেন, “এতদিন পর এই খাবার দেখে মনে হলো যেন চীনে বসে বাংলাদেশকে খুঁজে পেলাম!”

আফজাল চীনে তার কাঙ্ক্ষিত দিনের জন্য প্রস্তুত, ছবি তোলা হয়েছে হোটেল রুমে. Channel i News - চ্যানেল আই নিউজ
চীনে আফজাল হোসেন

চীনে বাংলা খাবার কীভাবে ব্যবস্থা করলেন, সেই বিষয়ে এই কিংবদন্তি বলেন,“আসলে ১১ দিন ধরে আমন্ত্রণ গ্রহণের মধ্যেই ছিলাম। চাইনিজরা তাদের মতো করে তাদের খাবার খাইয়েছে। এরমধ্যে সুযোগ ছিলো না বাঙালি পরিবার খুঁজে বের করা কিংবা বাংলা খাবারের সন্ধান করা।”

“এক কামড় ভাত মুখে দিয়ে মনে পড়ল দেশের দুপুরবেলা- খোলা জানালা দিয়ে ভেসে আসা রান্নাঘরের ধোঁয়া, গরম হাঁড়িতে ফুটতে থাকা ভাতের গন্ধ, পাশে তেলেভাজা মাছের সুবাস। চীনে বসেও সেই স্বাদ যেন মুহূর্তে ফিরিয়ে দিল আপন দেশের রান্নাঘরে।” ১১ দিন পর দেশি খাবারের অনুভূতি জানালেন এভাবেই।

আফজাল হোসেনের এই অভিজ্ঞতা আসলে হাজারো বাঙালির, যারা নিয়মিত বিদেশ ভ্রমণে যান। দেশে চাইনিজ বা অন্য দেশের খাবার প্রতি প্রেম থাকলেও, বিদেশে গিয়ে ভাত-মাছের টানে মন কেমন করে ওঠে প্রায় সব বাঙালিই। এজন্যই অনেকে বলেন- খাবারের মধ্যেই লুকিয়ে থাকে শেকড়, স্মৃতি আর আবেগের ঠিকানা!

Tags: আফজাল হোসেনচীনচীন ভ্রমণলিড বিনোদন
Previous Post

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Next Post

দুই ছোট্ট সুখের ডানা নিয়ে পরীর জাদুকরী সন্ধ্যা!

Next Post
পরী ও দুই শিশু একসঙ্গে হাসিমুখে আনন্দে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ছোট্ট সুখের ডানা নিয়ে পরীর জাদুকরী সন্ধ্যা!

ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে বাণিজ্য আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উত্তেজনা কমাতে সাময়িক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT