চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আফ্রিকা কাপ অফ ন্যাশনসের (আফকন) ফাইনাল ম্যাচ চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করেন সেনেগালের সমর্থকরা। এক মাস আগে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় জড়িত ১৮ জন সেনেগাল সমর্থককে তিন মাস থেকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে রাবাতের একটি আদালত। অবশ্য বেশ নাটকীয়তার মধ্য দিয়ে সে ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, স্টেডিয়ামের সম্পত্তি ভাঙচুর, মাঠে অনধিকার প্রবেশ এবং স্টেডিয়ামে প্রক্ষেপণযোগ্য বস্তু নিক্ষেপের মতো অপরাধে জড়িত ছিলেন। সংবাদমাধ্যমের খবর, নয়জন অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড ও প্রায় ৫১০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ছয়জনকে ছয় মাসের কারাদণ্ড ও প্রায় ২০৫ ডলার জরিমানা এবং বাকি তিনজনকে তিন মাসের কারাদণ্ড ও প্রায় ১০৫ ডলার জরিমানা করা হয়েছে।

রাবাতের ফার্স্ট ইনস্ট্যান্স কোর্ট এই রায় দেয় গ্রেপ্তারের এক মাসেরও বেশি সময় পর। ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেয়া হয়, ঠিক তার আগে সেনেগালের একটি গোল বাতিল করা হলে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাঠে ঢোকার চেষ্টা হয়। সেখানে থেকে মূলত তৈরি হয় সে বিশৃঙ্খলার।

শুনানির সময় সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে ম্যাচে বিঘ্ন ঘটিয়েছেন এবং সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। সরকারি আইনজীবী প্রত্যেকের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড চেয়েছিল। কর্তৃপক্ষ জানায়, স্টেডিয়ামের নজরদারি ফুটেজ ও নিরাপত্তাকর্মীদের আঘাতসংক্রান্ত মেডিকেল রিপোর্টের ভিত্তিতেই অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪.৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

চূড়ান্ত বক্তব্যে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করলেও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের আইনজীবী নাইমা এল গাল্লাফ বলেছেন, ‘নজরদারি ফুটেজে ব্যক্তিগতভাবে কারও সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ নেই। তিনি মরক্কো ও সেনেগালের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে খালাস বা বিকল্প সাজা দেয়ার আবেদন জানান।’

Tags: আফকনআফ্রিকা কাপ অফ ন্যাশনসকারাদণ্ডমরক্কোলিড স্পোর্টসসেনেগাল
Previous Post

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

Next Post

মঙ্গল হোক আমার দেশ আমার জাতির

Next Post

মঙ্গল হোক আমার দেশ আমার জাতির

সদ্য জেলে কাটানো দিনগুলো কেমন ছিলো রাজপালের?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT