চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ’ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ও ফিলিপিন্সের বিপক্ষে হেরছিল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচেও হার এড়াতে পারেনি লাল-সবুজের মেয়ে দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৪-০ গোলে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন অস্ট্রেলিয়ার সায়ানা ডেল। গ্রুপপর্বের সবকটি ম্যাচে হেরে এশিয়ান কাপের বাছাই থেকে বিদায় নিল বাংলাদেশ। 

হ্যানয়ের ন্যাশনাল ইউথ ফুটবল ট্রেনিং সেন্টারে তাসমানপাড়ের দেশটির বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন সায়ানা ডেল। প্রথমার্ধে এক গোলের ব্যবধানে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠে অজি মেয়েরা। গুণে গুণে আরও তিনটি গোল দেয় বাংলাদেশের জালে। বিরতির ১০ মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুন করেন প্রথমার্ধের স্কোরার ডেল। ৬১ মিনিটে দলের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৭৪ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডেল, পান চতুর্থ গোলের দেখা।

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের কাছেও পাত্তা পায়নি কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ওই ম্যাচ হারে ৩-১ ব্যবধানে।

এ বছরের এপ্রিলে বাছাইপর্বের প্রথম রাউন্ডে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ড মোটেও সুখকর হলো না রুমা আক্তারের দলের।

Tags: অস্ট্রেলিয়াতুর্কমেনিস্তানফিলিপিন্সবাংলাদেশভিয়েতনামরুমালিটুলিড স্পোর্টসসিঙ্গাপুর
Previous Post

‘দুর্যোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিরাপত্তা সরঞ্জাম রাখতে হবে’

Next Post

ডেঙ্গুতে আরো ১৬ জনের মৃত্যু, ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা

Next Post
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরো ১৬ জনের মৃত্যু, ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT