চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ দলের বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 01, এপ্রিল 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও এত দেশ নিয়ে কোনো আসরের আয়োজন হয়নি। সেই হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। কারণ তারা এবারের বিশ্বকাপের আয়োজক।

বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ার সাথে সাথে বিভিন্ন মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বেড়েছে। আগে ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপে সবচেয়ে বেশি দেশ খেলার সুযোগ পেত। নতুন করে সংখ্যা বাড়ার সাথে সাথে সব মহাদেশে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বেড়েছে।

ইউরোপের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক দেশ খেলার সুযোপ পেতো এশিয়া বা আফ্রিকা থেকে। এবারের আসরে এশিয়া ও আফ্রিকায় দেশের সংখ্যা আগের থেকে বেড়েছে। তবে সবচেয়ে বেশি পরিমাণ সুযোগ পাচ্ছে ওই ইউরোপ থেকেই। আগে ইউরোপ থেকে ১৩টি দেশ সুযোগ পেতো, এখন পাচ্ছে ১৬টি দেশ।

পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া হলেও ৩২ দলের বিশ্বকাপে আগে এখান থেকে ৫টি দেশ সুযোগ পেতো। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি দেশ খেলার সুযোগ পাচ্ছে আফ্রিকা থেকে। ৩২ দেশের বিশ্বকাপে আফ্রিকা থেকে আগে ৫টি দেশ সুযোগ পেতো।

লাতিন অঞ্চল বা কনমেবল অঞ্চল থেকে আগে সরাসরি চারটি দল খেলার সুযোগ পেতো। একটি দল প্লে-অফ খেলে মূলপর্বে খেলার সুযোগ থাকলেও এবার এ অঞ্চলে একটি দেশ বেড়েছে।

এক নজরে দেখে নেয়া যাক কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি): ৯টি দল
গ্রুপপর্ব থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছিল। সবশেষ ইরাক বলিভিয়ার বিপক্ষে প্লে-অফ খেলে বিশ্বকাপের টিকিট পেয়েছে।
১. কাতার ২. জাপান ৩. সাউথ কোরিয়া ৪. ইরান ৫. অস্ট্রেলিয়া ৬. সৌদি আরব ৭. উজবেকিস্তান ৮. জর্ডান ৯. ইরাক (প্লে-অফ)

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা): ১৬টি দল
উয়েফা থেকে ১২টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে। বাকি চারটি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপের সুযোগ পাচ্ছে।
১. ইংল্যান্ড  ২. ফ্রান্স  ৩. জার্মানি  ৪. স্পেন  ৫. পর্তুগাল ৬. নেদারল্যান্ডস ৭. বেলজিয়াম ৮. সুইজারল্যান্ড  ৯. ক্রোয়েশিয়া  ১০. স্কটল্যান্ড  ১১. নরওয়ে  ১২. অস্ট্রিয়া ১৩. তুরস্ক (প্লে-অফ) ১৪.সুইডেন (প্লে-অফ)  ১৫.চেক রিপাবলিক (প্লে-অফ) ১৬. বসনিয়া ও হার্জেগোভিনা (প্লে-অফ)

কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ): ৯টি দল
আফ্রিকা মহাদেশ থেকে মোট ৯টি দেশ বিশ্বকাপে সুযোগ পাচ্ছে। এদের সবাই গ্রুপপর্ব থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে।
১. মরক্কো ২. সেনেগাল ৩.কেপ ভার্দে ৪. মিশর ৫. আইভরি কোস্ট ৬. তিউনিসিয়া ৭. আলজেরিয়া ৮. সাউথ আফ্রিকা ৯. ঘানা

উত্তর ও মধ্য আমেরিকা (কনকাক্যাফ): ৭টি দল
উত্তর ও মধ্য আমেরিকা থেকে মোট ৭টি দেশ সুযোগ পাচ্ছে। এদের মধ্যে তিনটি দেশ স্বাগতিক হিসেবে এবং একটি দেশ প্লে-অফ খেলে আসা।
১. মার্কিন যুক্তরাষ্ট্র (স্বাগতিক) ২. মেক্সিকো (স্বাগতিক) ৩. কানাডা (স্বাগতিক) ৪. পানামা ৫. কুরাসাও ৬. হাইতি ৭. কঙ্গো ডিআর (প্লে-অফ)

লাতিন আমেরিকা (কনমেবল): ৬টি দল
১. আর্জেন্টিনা ২. ব্রাজিল ৩. উরুগুয়ে ৪. কলম্বিয়া ৫. ইকুয়েডর ৬.প্যারাগুয়ে

ওশেনিয়া: ১টি দল
১. নিউজিল্যান্ড

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডউয়েফাএএফসিকনকাক্যাফকনমেবলজাপানজার্মানিব্রাজিললিড স্পোর্টসসিএএফস্পেন
Previous Post

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Next Post

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

Next Post
Bangladesh LPG cylinders stacked on shelves in a store. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT