চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 25, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত মহারণের প্রস্তুতি নিচ্ছে ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সবশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল ভারতের বিপক্ষে। এরপর দুই দশকের বেশি সময় পার হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে লাল-সবুজের নেই বলার মতো সাফল্য। মঙ্গলবার ভারতের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে বাংলাদেশ, বলেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। তার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান।

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। ভারতের র‌্যাঙ্কিং ১২৬, বাংলাদেশ আছে ১৮৫তম স্থানে। হেড টু হেডেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে জামাল-তপুরা। দুদলের ৩১ সাক্ষাতে ১৬ ম্যাচে জয়ী হয়েছেন সুনীল ছেত্রীরা। বাংলাদেশের জয় কেবল ৩টিতে। ড্র হয়েছে ১২ ম্যাচ।

শেষ পাঁচ লড়াইয়ে ভারতের জয় কেবল এক ম্যাচে। বাকি চারটি ড্র হয়েছে। সেই খরা কাটাতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। হামজার মতো বিশ্বমানের তারকা থাকায় চোখে চোখ রেখে লড়াইয়ের ইচ্ছা বাংলাদেশের।

বাংলাদেশ-ভারতের ফুটবল ইতিহাসে প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৭৮ সালের ১৪ ডিসেম্বর, এশিয়ান গেমসে। ভারত ৩-০ গোলে জয়ী হয় এবং তারপর থেকে টানা আট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকে। ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর, সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম জয়ের দেখা পায় বাংলদেশ।

Tags: এএফসিবাংলাদেশভারতলিড স্পোর্টসশিলং
Previous Post

বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

Next Post

‘কিছু লোকজন বেপরোয়া হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তে উঠে-পড়ে লেগেছে’

Next Post
নেতা জনকণ্ঠের বক্তৃতা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'কিছু লোকজন বেপরোয়া হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তে উঠে-পড়ে লেগেছে'

বক্তব্য দিচ্ছেন একজন মহিলা, গ্লাস পরা, হালকা সবুজ টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করলে আরও বহু মানুষের মৃত্যুর শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT