চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ-হংকং ম্যাচ

এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 07, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-হংকং ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

আই স্ক্রিনে দেখাবে বাংলাদেশ-হংকং

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

৯ অক্টোবর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি সমর্থকদের চোখের নাগালে নিয়ে আসছে আইস্ক্রিন।

ম্যাচ খেলতে সোমবার সকালে ঢাকায় পা রেখে টিম হোটেলে দলের সাথে যোগ দিয়ে বিকেলে অনুশীলন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ দল অনুশীলন করছে দ্বিতীয় সপ্তাহের মতো। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন আশার কথা। মঙ্গলবার ঢাকায় পা রেখেছে হংকং দলও।

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘সি’র বাকি দল সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। টেবিলের তলানির দল ভারত।

বাংলাদেশ এ সপ্তাহে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দেশটির মাটিতে নামবে। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে আবারও ঘরের মাঠে নামবে লাল-সবুজের দল।

Tags: আই স্ক্রিনএএফসিএশিয়ান কাপবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসহংকংহামজা
Previous Post

হাতিয়ায় আখ চাষে স্বাবলম্বী কৃষক

Next Post

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যে তিন বিজ্ঞানী

Next Post
নোবেল পুরস্কার বিজয়ী তিনজন পদার্থবিজ্ঞানী, জোন ক্লার্ক, মিশেল ডেভোরেট ও জন মার্টিনিস. Channel i News - চ্যানেল আই নিউজ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যে তিন বিজ্ঞানী

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম কমেছে এলপি গ্যাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT