জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশিক্ষণার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম দিনেই প্রশিক্ষণ কেন্দ্রের ১শ’ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট।







