চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন উপদেষ্টা সাখাওয়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in বাংলাদেশ
A A
উপদেষ্টা সাখাওয়াত পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপারশপে পাটের ব্যাগ চালুর মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে। পাটের ব্যাগ কিনতে টাকা গেলেও এতে প্রান্তিক পাট কৃষকেরা পাটের দাম পাবে, তাদের উপকার হবে-এমন মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন ।

অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে যুগান্তকারী অভিহিত করে উপদেষ্টা এম সাখাওয়াত জানান,’ এটা পুনরায় ব্যবহার করা যাবে। পলিথিনের ব্যাগ ব্যবহারে নদীসহ প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছে। একসময় পাটকে গোল্ডেন ফাইবার বলা হতো। এখন অনেকেই জানে না কিভাবে পাট চাষ করতে হয়। এখন সময়ের সাথে পাটের কতবড় অর্থকারী ফসল তা জানবে। আমি মনেকরি, অন্তর্বর্তী সরকারের পলিথিন বন্ধের এ যুগান্তকারী উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সুপারশপ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে চালু করেছি। পণ্যে পাট মোড়কের আইন ব্যবহার করে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের ব্যাগের চাহিদা বাড়লে এর যোগানও বাড়বে। পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরি করছি,আগামীতে সেটাও বাজারজাত করা হবে। ‘

মঙ্গলবার রাজধানীর গুলশানে ইউনিমার্ট সুপারশপে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মসূচিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

এসময় উপস্থিত পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ড. ফারহিনা আহমেদ পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক সম্পদ আমাদের সকলের তাই এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ জানান,’ পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ ব্যবহারের বিকল্প নেই। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে মন্ত্রণালয় অংশীজনএর অংশগ্রহণে ওয়ার্কশপ,সভা,সেমিনার আয়োজন করবে। পাট ও বহুমুখী পাটপণ্যের সাথে প্রায় কয়েক কোটি লোক সম্পৃক্ত আছেন। মন্ত্রণালয় এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করে যাচ্ছে। ‘

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ইউনিমার্ট ও স্বপ্ন উভয় সুপারশপ পরিদর্শনকালে ক্রেতাদের মাঝে পাট ব্যাগ বিতরণ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব এ, এন, এম, মঈনুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা ,এইচ এন্ড এইচ ফাউন্ডেশন এর সভাপতি এম সাফাক হোসেন, ইউনিমার্ট ও স্বপ্ন সুপারশপের নির্বাহী প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tags: পাটের ব্যাগবস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
Previous Post

শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা খারিজ

Next Post

বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখার সুযোগ

Next Post
চ্যানেল আই অনলাইন টিশার্ট ডিজাইন শেখার জন্য ফ্রি ক্লাসের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখার সুযোগ

নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT