চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সপ্তাহের টিকেট হাওয়া, দ্বিতীয় সপ্তাহের টিকেট বিক্রি শুরু!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 30, জুলাই 2022
in বিনোদন
A A
বিভিন্ন বয়সের মানুষজন টিকেট বিক্রির জন্য লাইনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমায় বিরল দৃষ্টান্ত তৈরী করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’! সিনেমাটি দেখতে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরী হয়েছে, এটিকে নজিরবিহীন বলছেন সিনেপ্রেমী মানুষেরা। ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রথম দিনে সবগুলো প্রেক্ষাগৃহে ছিলো হাউজফুল! আগামি কয়েক দিনের টিকেট নেই সিনেপ্লেক্সগুলোতে।

তবে ‘হাওয়া’ নিয়ে দর্শকের আগ্রহের চূড়ান্ত দেখা গেছে নারায়ণগঞ্জে! শুধু আগামি কয়েক দিনের নয়, চলতি সপ্তাহের সবগুলো শো’য়ের টিকেট বিক্রি সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’-এ। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন সিনেস্কোপ-এর প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান।

শনিবার দুপুরে তিনি জানান, ‘হাওয়া’ নিয়ে মানুষের এমন আগ্রহ তার কাছে বিস্ময়ের! এরআগে এমন দৃশ্য তিনি দেখেননি বলেও জানান। নুরুজ্জামান বলেন, সিনেস্কোপ এ আমরা দিনে চারটি শো পরিচালনা করি। শুক্রবার সকাল ১১টার শো থেকে শুরু করে সবগুলো শো’ ছিলো হাউজফুল। এমনকি আগামি বৃহস্পতিবার পর্যন্ত সবগুলো শোয়ের অগ্রিম টিকেট বিক্রি সম্পন্ন হয়েছে। এমন ঘটনা সিনেস্কোপের ইতিহাসে আর ঘটেনি।

আধুনিক এই প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা আরও জানান, চলতি সপ্তাহের টিকেট বিক্রি সম্পন্ন হয়েছে বিধায় পরের সপ্তাহের টিকেট নিতেও দর্শক সিনেস্কোপে আসছেন। বাংলা সিনেমার জন্য এমন দৃশ্য অভাবনীয়। তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তৃতীয় সপ্তাহেও হাওয়া চালাতে হবে’।

তিনি মনে করেন, ‘হাওয়া’ নিয়ে পুরো টিম যেভাবে পাব্লিসিটি করেছে, সেজন্যই দর্শক সিনেমাটি দেখতে এতোটা উদগ্রীব! নারায়ণগঞ্জে এতো মানুষ সিনেমাটি দেখতে আসার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘হাওয়া’র যে গানটি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে, সেই ‘সাদা সাদা কালা কালা’র স্রষ্টা হাশিম মাহমুদের বাড়ি নারায়ণগঞ্জ। এ কারণেও এখানকার মানুষ সিনেমাটি নিয়ে একটু বেশি আগ্রহী!

কথায় কথায় তিনি জানালেন, হাশিম মাহমুদকেও সিনেস্কোপে এনে পরিবার সহ ‘হাওয়া’ দেখানোর উদ্যোগ নিচ্ছেন। মানুষের হিড়িক একটু কমলে হাশিম মাহমুদকে নিরিবিলি এনে সিনেমাটি দেখাতে চান। কারণ এই গীতিকার ও সুরকার এখন খুব বেশি মানুষের উপস্থিতিতে আসতে চান না!

Tags: দিন দ্য ডেনারায়ণগঞ্জপরাণমেজবাউর রহমান সুমনলিড বিনোদনসিনেমাসিনেস্কোপহাওয়া
Previous Post

নৈতিক অবক্ষয়: চোখ মেলে দেখা যাক

Next Post

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

Next Post
কুবি ক্যাম্পাসে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

A silver car stuck on railway tracks near greenery in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৩১ মাসে রেলক্রসিংয়ে ২১৯ জন নিহত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT