চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দশ দিন আগেই ‘রাজকুমার’ এর টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 01, এপ্রিল 2024
in বিনোদন
A A
মুক্তির দশ দিন আগে রাজকুমার সিনেমার টিকিট বিক্রি শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের বাকি ১০দিন। মুক্তির তালিকায় রয়েছে ১০টির মতো ছবি! তবে মুক্তির অপেক্ষায় থাকা এতো ছবির ভিড়ে সিনেমা হল মালিকদের চাহিদা ও দর্শক চাহিদার তুঙ্গে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখে এবং বেশকিছু সিনেমা হল মালিকদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে মুক্তির ১০ দিন আগেই শাকিবের ‘রাজকুমার’ ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা রীতিমত অবাক করা বিষয়!

সোমবার (১ এপ্রিল) থেকে সিরাজগঞ্জ জেলার রুটস সিনেক্লাব সিনেমা হলে সকাল থেকে ‘রাজকুমার’ এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন এর চেয়ারম্যান সামিনা ইসলাম। তিনি বলেন, সোমবার (১ এপ্রিল) সকাল থেকে ঈদের দিনসহ প্রথম ৭দিনের টিকিট বিক্রি শুরু করেছি। প্রথমদিনেই রেসপন্স ভালো। সরাসরি এসে প্রথমদিনে অনেকেই টিকেট নিয়েছেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনেও ‘রাজকুমার’র বুকিং হচ্ছে। আমরা ‘রাজকুমার’ চালানোর ঘোষণা দেয়ার পর থেকে ফেসবুকের মাধ্যমে ভালো সাড়া পাচ্ছি।

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিন দিন আগে ছবির একটি রোমান্টিক গান প্রকাশের পর দর্শক গানটি লুফে নিয়েছে।

হিমেল আশরাফ বলেন, সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন দেশের সব হল মালিকরাই ‘রাজকুমার’ নিতে চাচ্ছেন। কারণ প্রতিটি হলই ‘প্রিয়তমা’ চালিয়ে লাভবান হয়েছেন। আমরা বুঝে শুনে ছবি দিচ্ছি। আমার বিশ্বাস, রাজকুমার চালিয়েও তারা লাভবান হবেন।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আরও আছেন এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ, আনোয়ার, আহমেদ শরীফ প্রমুখ।

আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি ‘রাজকুমার’ মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডাসহ বিভিন্ন দেশে।

Tags: অগ্রিম  টিকিটঅভিনয়টিকিটঢাকাই সিনেমাপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাসিনেমা হলসুপারস্টার
Previous Post

প্রেমের ঘটনায় তরুণকে হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড

Next Post

আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেপ্তার

Next Post
নারীসহ তিনজন গ্রেপ্তার, র‍্যাবের গাড়ি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেপ্তার

ছাত্ররা ক্যাম্পাসে রাজনীতি ও আন্দোলনের জন্য প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে কেন ছাত্ররাজনীতি প্রয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT