চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা বলে লাভ নেই, জানে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: ভারতের ফেক ফিল্ডিং, বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করার ঘটনার পর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত! যার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালের আশা জাগানো টাইগাররা অ্যাডিলেডে আরও একবার বাজে আম্পায়ারিংয়ের শিকার।

সাকিব আল হাসান আউট না হয়েও তাকে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে আবেদন হওয়ার পর আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক আঙুল তুলে দেন। এলবিডব্লিউ! সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব।

রিপ্লেতে আল্ট্রা এজ-এ ধরা পড়ে বল লেগেছে ব্যাটে। সাকিব আবার ক্রিজে গিয়ে প্রায় স্টান্স নিয়ে ফেলেন। পাকিস্তানি ফিল্ডাররাও যার যার পজিশনে যেতে শুরু করেন। কিন্তু সবাইকে অবাক করে তৃতীয় আম্পায়ারও বহাল রাখেন আউটের সিদ্ধান্ত!

ক্রিজে সাকিবের পার্টনার নাজমুল হোসেন শান্তও জানতেন আউট হননি। ফিফটি করা ব্যাটারের দাবি সাকিবের ভুল সিদ্ধান্তে আউটের ব্যাপারটা খুব বেশি প্রভাব ফেলেনি। ড্রেসিংরুমেও নিজেদের মধ্যে এটি নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তবে তরুণ ওপেনারের কথায় মিশে ছিল আক্ষেপের সুর। কথা বলে যে লাভ নেই সেটি জানে বাংলাদেশ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘আসলে আলোচনা করে কোনো লাভ নেই। আমাদের নিয়ন্ত্রণেও নেই। পুরোটাই আম্পায়ার, ম্যাচ রেফারি, তাদের সিদ্ধান্ত। জিনিসটা হল, আমরা যত কথাই বলি কোনো লাভ নেই। বলব না যে ড্রেসিংরুমে এ বিষয়টা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত ছিলাম বা কথা বলেছি। কারণ কথা বলে লাভ নেই।’

Tags: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২শান্তসাকিব
Previous Post

আমরা নিশ্চিত ছিলাম আউটটা হয়নি: শান্ত

Next Post

একটি সফল আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সফল আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT