চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নির্বাচনী প্রতীক লাঙ্গল ও দলীয় পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এছাড়া বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য’র সভাপতি মাহামুদুর রহমান মান্নার পক্ষে কেটলি প্রতীক নেন তার প্রতিনিধিরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

এর আগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। পরে দুপুর পর্যন্ত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপির ৭ জন, জামায়াতে ইসলামীর ৭ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলনের ৭ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়, তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন এবং একটি আসনে বিএনপির দুই প্রার্থী থাকায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা।

Tags: জাতীয় নিরবাচন ও গণভোটে ২০২৬ধানের শীষবগুড়া-৬বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
Previous Post

দুই গোলে পিছিয়ে পড়েও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Next Post

ইলিয়াস জাভেদ হচ্ছেন স্টারদের স্টার: ওমর সানী

Next Post

ইলিয়াস জাভেদ হচ্ছেন স্টারদের স্টার: ওমর সানী

সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময় বেঁধে দিল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT