চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’তে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:10 অপরাহ্ন 22, জুন 2023
in শিক্ষা
A A
জাবি’তে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগভুক্ত ‘সি ১’ ইউনিটের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৩ জুন) শুরু হয়ে রবিবার (২৫ জুন) পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের চার শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়।

এর আগে গত ১৮ই জুন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন বা ‘আইবিএ-জেইউ’ ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগভুক্ত ‘সি ১’ ইউনিট, কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিট; ১৯ জুন সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট; ২০ জুন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিট এবং ২১ শে জুন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ (ছাত্রী) ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘সি ১’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে।

ইতোমধ্যে আইবিএ-জেইউ, সি, সি ১, বি, ই, এ, এবং ডি (ছাত্রী) ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে বি ইউনিটের ফলাফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে।

‘বি’ ইউনিটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মেধা তালিকায় ছাত্রদের প্রথম শিফট থেকে মাত্র ৫৭ জন ও দ্বিতীয় শিফট থেকে ১৩৬ জন এবং ছাত্রীদের প্রথম শিফট থেকে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফট থেকে ১৭১ জন স্থান পেয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে একই ইউনিটের পরীক্ষা একাধিক শিফটে নেওয়ায় শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তাদের দাবি, একক প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়া ও শিফটভিত্তিক আলাদা ফল না দেওয়ায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে।

শিফট বৈষম্যের বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, শিফট পদ্ধতিতে বৈষম্য তৈরি হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি। কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করায় আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, শিফট পদ্ধতি বাতিল করে এক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া, গতবছরের ২রা আগস্ট বিশ্ববিদ্যালয়টি থেকে শিফট পদ্ধতি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শোভন রায় ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার তানভীর নেওয়াজ নামে দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী।

Previous Post

নিখোঁজ টাইটান: ৫ যাত্রী সম্পর্কে যা জানা গেল

Next Post

শিশু আয়েশা মনি হত্যার আসামি নাহিদের আমৃত্যু কারাদণ্ড

Next Post
নাহিদকে আদালত থেকে বের করে আনা হচ্ছে, শিশু আয়েশা মনির হত্যার মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আয়েশা মনি হত্যার আসামি নাহিদের আমৃত্যু কারাদণ্ড

বাংলাদেশ ফুটবল দলের কোচ মাঠে প্রশিক্ষণ পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফল নিয়ে হতাশ, পারফরম্যান্স নিয়ে খুশি ক্যাবরেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT