চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির সংরক্ষিত বন উজাড়, জানে না প্রশাসন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:12 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বন উজাড়ের প্রতিবাদে বনরক্ষীরা বনাঞ্চলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) নতুন ভবন নির্মাণের জন্য রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কেটে ফেলা হয়েছে। তবে গাছ কাটার বিষয়টি জানা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাছ কাটার প্রতিবাদে গাছরোপন এবং গাছে কাফন পরিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার ১ নভেম্বর ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী ‘সুন্দরবন’ এলাকায় গাছগুলো কাটা হয়। এদিকে ওইদিন গাছ কাটার প্রতিবাদে গাছে কাফন পরিয়ে বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মাস্টারপ্লান প্রণয়ন না করে অপরিকল্পিতভাবে যত্রতত্র অবকাঠামো নির্মাণের ফলে এসব গাছ কাটা হয়েছে।

জানা যায়, বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে সুন্দরবন নামক স্থানে ইলেক্ট্রিক মেশিন দিয়ে গাছগুলো কাটা হয়। পরে গাছগুলোর ডালপালা ফেলে রেখে প্রধান অংশ ট্রাক যোগে মীর মশাররফ হোসেন হল গেইট দিয়ে অন্যত্র নেওয়া হয়। তবে গাছগুলো কোথায় নিয়ে গেছে তা জানেন না বলে জানিয়েছে আইবিএ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ, সেসময় আইবিএ’র দু’জন শিক্ষক, প্রক্টোটিয়াল বডির একজন সদস্য এবং নিরাপত্তা শাখার একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কোন গাছ কাটা হলে সেসব গাছ বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়। পরে সেসব গাছ ‘বিক্রয় কমিটি’র মাধ্যমে নিলামে তুলে বিক্রি করা যায়। তবে গাছ কাটার কয়েকঘণ্টা পার হলেও কাটা গাছগুলো এস্টেট কার্যালয়কে বুঝিয়ে না দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন, রাতের বেলায় যে গাছ কাটা হয়েছে তা আমাদের জানানো হয়নি। এছাড়া, গাছগুলো কোথায় আছে, তা-ও জানি না।

প্রকৃতি ও বন উজাড়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ কাটার বিষয় জানাজানি হলে বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে যান। তখন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে সেখানে বৃক্ষরোপণ করেন তারা। পরে দুপুর দেড়টার দিকে যেখানে গাছ কাটা হয়েছে সেখানে নতুন ১১টি গাছ লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর গাছে কাফন পরিয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন প্রগতিশীল শিক্ষার্থীরা। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা গাছ কাটার বিষয়ে নিন্দা জানান ও আগামীকাল থেকে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ নামে লাগাতার আন্দোলনের ডাক দেন।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম শ্রোত বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ধ্বংস করে অপরিকল্পিত উন্নয়ন আমরা চাই না। যতদিন মাস্টারপ্ল্যান প্রণয়ন না করা হবে ততদিন আর কোন নির্মাণ কাজ করতে দেওয়া হবে না।

জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অর্মত্য রায় বলেন, রাতের আঁধারে গাছ কেটে ফেলা এটা প্রশাসনের হটকারী সিদ্ধান্ত। আজ থেকে ক্যাম্পাসে নতুন করে কোন গাছ কাটতে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, গাছ কেটে উন্নয়নকে ছাত্রলীগও সমর্থন করে না। আমরা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানিয়েছি যেন তারা একটি গাছ কাটার আগে দু’টি গাছ রোপণ করে। কিন্তু তারা তা না করে গাছ কাটায় ব্যস্ত।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, ওই স্থানে ভবন নির্মাণের জন্য প্রশাসন জায়গা বরাদ্দ দিয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে। যারা কাজ পেয়েছেন তারা গাছগুলো কেটেছে। গাছগুলো ক্যাম্পাসেই থাকার কথা। কোথায় রাখা আছে, তা এখন জানি না। তবে গাছগুলো এস্টেট অফিসকে বুঝিয়ে দেওয়া হবে।

তবে রাতের আঁধারে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। তিনি বলেন, গাছ কাটার বিষয়ে আইবিএ বিভাগ আমার সাথে যোগাযোগ করেনি। তাদেরকে আমি অনুমতি দেয়নি। এবিষয়ে আমরা প্রশাসনিকভাবে আলোচনায় বসবো।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

প্রতিপক্ষ কে সেটা দেখতে চান না রোহিত

Next Post

সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল আটক

Next Post
প্রফেসর ড. মো. আবদুল্লাহ, চ্যানেল আই অনলাইন সংবাদ বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল আটক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বোর্ডের ছবি, মার্কিন পতাকা ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT