চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদিপুরুষ’ নিয়ে উন্মাদনা, টিকেট বিক্রি হচ্ছে ২০০০ রুপিতে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 14, জুন 2023
in বিনোদন
A A
প্রাচীন যোদ্ধার পোশাক ও অস্ত্র সহ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকেটের এত চাহিদা যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হয়েছে এই সিনেমার টিকিট!

৪০০০ পর্দায় হিন্দিতে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। পাঁচ ভাষায় মোট ৬হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে এই ছবি। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন শুধু হিন্দিতেই ছবিটি আয় করবে ২৫-৩০ কোটি রুপি! তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের টিকেট বিক্রি হয়েছে ১ কোটি ১৩ লক্ষটি।

প্রথম দিনের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে ছবির টিকেট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকেট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকেট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকেট।

‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

সূত্র: কইমই, হিন্দুস্তান টাইমস

Tags: আদিপুরুষকৃতি শ্যাননতামিলতেলুগুপ্রভাসবলিউডরাবণরামরামায়ণসিনেমা
Previous Post

অপহরণের শিকার ঢাবি ছাত্র, ৯৯৯ ফোনে উদ্ধার

Next Post

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

Next Post
ক্রাইম সিনে 'ক্রাইম সিন ডু নট ক্রস' সতর্কতা ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

বাংলাদেশ ক্রিকেটার জয় ও অন্য খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আলো ঝলমলে দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT