চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটিতে আসছে মস্কোজয়ী সেই ‘আদিম’

২ মে সিনেমাটি স্ট্রিমিং হবে ওটিটি প্লাটফর্ম চরকিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in বিনোদন
A A
আদিম সিনেমার পোস্টার ও নির্মাতা, বাংলার সিনেমা শিল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়ে আলোচনায় আসে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের ‘আদিম’। উৎসবে দুটি পুরস্কার জিতে নিয়ে বেশ সাড়া ফেলে ছবিটি। গেল বছর বড়পর্দায় মুক্তি পেলে দেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়ায় ছবিটি। এবার আসছে ওটিটি প্লাটফর্মে।

নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, আগামি বৃহস্পতিবার (২ মে) ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘আদিম’ সিনেমাটি স্ট্রিমিং হবে। এরফলে যারা সিনেমাটি দেখতে বিভিন্ন সময় দেখতে চেয়ে নক দিতেন, এ বিষয়ে তাদের আর আশ্বাস দেয়ার প্রয়োজন পড়বে না। এখন থেকে দেশ বিদেশের যে কেউ চাইলেই ‘আদিম’ ওটিটি থেকে দেখে নিতে পারবেন।

এরআগে গেল বছর বড়পর্দায় সিনেমাটি মুক্তি দিয়েছিলেন যুবরাজ। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, যে করেই হোক বড়পর্দায় আমি সিনেমাটি দর্শককে দেখাতে চেয়েছিলাম। তারকাহীন ‘আদিম’ প্রেক্ষাগৃহে চালানোর নাম নেয়াইতো দুঃসাহসী কাজ। কিন্তু এই কাজটি আমাকে সহজ করে দিয়েছিলো মস্কো চলচ্চিত্র উৎসব! পরে ওটিটি প্লাটফর্ম চরকিও ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। গেল বছরেই আমরা চরকির কাছে সিনেমাটির ওটিটি স্বত্ব বিক্রি করেছি।

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

চলতি বছরে সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) ‘হীরালাল সেন পদক–১৪৩০’ অর্জন করে। এছাড়া সেরা চলচ্চিত্র ও সেরা নির্মাতা বিভাগে মেরিল প্রথম আলো ২০২৩-এ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে আদিম ও নির্মাতা যুবরাজ শামীম। আগামি মাসে জমকালো আয়োজনে পুরস্কার প্রদানের বিষয়টি জানিয়েছেন আয়োজকরা।

Tags: আদিমওটিটি প্লাটফর্মমস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

ট্রফি উন্মোচনে উঠে এলো সিলেটের ঐতিহাসিক স্থাপনা

Next Post

বাস আটকে ক্ষতিপূরণ দাবি জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ও কার দুর্ঘটনা, ক্ষতিপূরণ দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস আটকে ক্ষতিপূরণ দাবি জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের

থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT