চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 01, অক্টোবর 2022
in বিনোদন
A A
নিউ ইয়র্কে মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্যের ছবি, বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আদিম নির্মাতা যুবরাজ শামীম।

এরআগে ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ জানিয়েছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ আদিম এর দুটি প্রদর্শনী হবে। এর মধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে।

নির্মাতা জানান, ২১ সেপ্টেম্বর কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের ইমেইল যোগে আমন্ত্রণ পেয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, উৎসবে আদিম এর দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনীটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন।

১ নভেম্বর থেকে উৎসব শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হবে। ভিসা পেলে নির্মাতা নিজেও উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান। এ বিষয়ে যুবরাজ বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। এখন ভিসা প্রসেসিং চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবে উপস্থিত থাকতে পারবো।

মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’। ভিসা জটিলতায় সেই উৎসবে যোগ দিতে পারেননি নির্মাতা যুবরাজ। তবে উৎসবে ‘আদিম’ এর প্রতিনিধিত্ব করেন সহ-প্রযোজক ও নেদারল্যান্ডের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

Tags: অভিনয়আদিমদুলালপোস্টারবাদশাযুবরাজযুবরাজ শামীমলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
Previous Post

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত আন্দোলন

Next Post

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের শুভেচ্ছা

Next Post
চ্যানেল আই অনলাইন প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকারের কথা বলে খুনিদের আশ্রয় দেয় কীভাবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT