চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নতুন আতঙ্ক ‘অ্যাডিনো ভাইরাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 02, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
অ্যাডিনো ভাইরাসের ভাইরাসের কণিকা, জীবাণু সংক্রান্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার প্রকোপ কাটতে না কাটতেই এবার ভারতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ‘অ্যাডিনো ভাইরাস’। ভাইরাসটির আক্রমণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশকিছু রাজ্যের স্বাস্থ্য বিভাগ এখনও মৃতের সংখ্যা প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ শিশু বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসের আক্রমণে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানায়, এবারের অ্যাডিনো ভাইরাসে শিশুদের উপরে ক্ষতিকর প্রভাবও বেশি দেখা যাচ্ছে। অ্যাডিনো ভাইরাস অনেক শিশুর ক্ষেত্রেই নিউমোনিয়ার মতো হয়ে যাচ্ছে। অনেকের ভাইরাস থেকে মুক্তি পাবার পরেও দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টের মতো সমস্যা থাকছে যা চিকিৎসকদের কিছুটা হলেও উদ্বিগ্ন করছে।

শিশু বিশেজ্ঞরা জানান, আডিনো ভাইরাসে আক্রান্ত হলে শিশুদের সাধারণ জ্বর, ঠান্ডা লাগার মতোই হয়। তবে তার সঙ্গে যদি গলাব্যথা, পেটের গণ্ডগোলের মতো লক্ষণগুলো দেখা দেয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনও চিকিৎসাও নেই।

কলকাতায় ভাইরাস আতঙ্কে ইতিমধ্যে স্বাস্থ্যভবনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভাইরাস মোকাবিলায় বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও একই অভ্যাস করাতে হবে। বাইরে থেকে এসে জামাকাপড় বদল করে সঙ্গে-সঙ্গে হাত ধুয়ে তবেই শিশুদের সংস্পর্শে আসতে হবে। ভিড় এড়িয়ে চলা ভাল। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। কাশি-হাঁচির সময়ে রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকতে হবে। কফ বা থুতু যেখানে সেখানে না ফেলার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। যেসব শিশুদের কোনও গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টির সমস্যা আছে, তাদের বিশেষ করে সাবধানে রাখুন।

শুধু সতর্কতাই নয়, অসুখ হলে কী কী পদক্ষেপ করা উচিত, তাও জারি করা হয়েছে এই নির্দেশিকায়। শিশু অসুস্থ হলে তাকে স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে। শিশু, গর্ভবতী মহিলা বা বৃদ্ধদের থেকে সংক্রমিত ব্যক্তিদের দূরে থাকা উচিত। ছোট শিশুদের ক্ষেত্রে গরম পানীয় বারবার দেয়া উচিত। বাসক পাতা, মধু, আদা, তুলসী, লবঙ্গ কাশি কমাতে সাহায্য করে।

Tags: অ্যাডিনো ভাইরাসনতুন ভাইরাসভাইরাসভারত
Previous Post

যশোর হত্যাকাণ্ড: তদন্ত-বিচারে সরকারের অবহেলা দেখছে উদীচী

Next Post

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন ইসিবি চেয়ারম্যান

Next Post
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন ইসিবি চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন ইসিবি চেয়ারম্যান

ফুটবল খেলোয়াড় এলিটা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন, তিনি একটি ফুটবল ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও জাতীয় দলের ক্যাম্পে এলিটা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT