চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেজা মাঠে সাকিবদের খেলা নিয়ে প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 02, নভেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও কোচের কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখনও ঝরছে। বৃষ্টির মাঝেই চলছে সুপার শপার। বৃষ্টি পুরোপুরি থামার আগেই পুনরায় খেলার শুরুর তোড়জোড় অবাক করার মতো। বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই সব সেটেলড হয়ে গেলো। আম্পায়ারদের মাঠ পরিদর্শনেরও প্রয়োজন পড়ল না। বিশ্বকাপ আয়োজকদের তাড়া দেখে মনে হলো, লগ্ন যেনো পেরিয়ে যাবে!

খেলা শুরুর কয়েক মিনিট আগেও ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে আম্পায়ারদের বার বার ঘাস থেকে পানি তুলে দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। দেখে মনে হচ্ছিল খেলা শুরু হতে ঢের বাকি। তবে মাত্র ১৫ মিনিটের নোটিশে খেলা শুরু হয় অ্যাডিলেড ওভালে। এমন চিত্র আগে দেখার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশি সাংবাদিকদেরও।

যদিও এটি নিয়ে সংবাদ সম্মেলনে আপত্তি তোলেননি সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ককে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আম্পায়ারদের মানাতে চেষ্টা করেছিলেন কিনা। সাকিব অবাকই হয়েছেন বলেছেন সেই ক্ষমতা কি আমাদের আছে। তাহলে কী কথা হচ্ছিল তাদের সঙ্গে? সাকিব বলেন, দুই দলের অধিনায়ককে ডেকে কখন খেলা কত ওভারে খেলা কার্টেল ওভার ম্যাচের সব বুঝিয়ে দিচ্ছিলেন।

আরও পরে খেলার শুরু হলে সুবিধা হতো বাংলাদেশেরই। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে সব নিজেদের পক্ষেই নিয়ে এসেছিল দল। কিন্তু ভেজা মাঠে ভুল পথে দৌড়ে লিটনের রান আউটে হওয়া ছন্দ হারায় বাংলাদেশ। শেষে নুরুল হাসান সোহান আশা জাগালেও সেটি ছিল বেশ কষ্টসাধ্য। শেষ বলে ছয় মেরে ম্যাচ সুপার ওভারে নিতে না পারায় আফসোসে পুড়ছেন এই ক্রিকেটার।

‘ক্লোজ একটা ম্যাচ ছিল। জিততে পারলে ভালো হতো। কাছাকাছি চলে যেতাম। লিটন ভালো শুরু করে দিয়েছিল, আমরা শেষ ওভারে আত্মবিশ্বাসী ছিলাম যে, হয়ে যাবে কিন্তু একটা বাউন্ডারি কম ছিল। খেলাটায় যখন ছন্দ ছিল, আমরা একটা ভালো অবস্থানে ছিলাম। যখন একটা বিরতি আসবে, তখন কিন্তু ছন্দ পতন হবে।

‘আমার কাছে মনে হয় বিরতি ম্যাটার করে। দুর্ভাগ্যবশত আজকে আমরা জিততে পারিনি। টি-টুয়েন্টিতে যখন ৯-১০ করে ওভারে লাগবে তখনতো আপনাকে ঝুঁকি নিতেই হবে। এই ঝুঁকিটাই মূলত নেয়ার চেষ্টা করেছি। সবাই ক্যালকুলেটিভ ভাবেই চিন্তা করে। কিন্তু মাঠের পরিস্থিতি সেরকম থাকে না। এরকম না যে, ক্যালকুলেট করে গেলেই আপনার হয়ে যাবে। এক্সিকিউট করাটাও গুরুত্বপূর্ণ।আমার কাছেও মনে হয় যে একটা ভালো সুযোগ (শেষ বলে টাই করার) ছিল।’

বাংলাদেশ যখন ব্যাটিং করছিল ভারতীয় এক ফিল্ডার ফেক থ্রো করেছিলেন। বল হাতে না নিয়েই থ্রো করার ভঙ্গি করেন। আম্পায়ার বিষয়টি খেয়াল না করায় পেনাল্টি হিসেবে বাড়তি ৫ রান পায়নি বাংলাদেশ। এটি নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেছেন সোহান।

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতলিড টি-টুয়েন্টি বিশ্বকাপসাকিবসোহান
Previous Post

বেঙ্গালুরুর দুঃখ এবার অ্যাডিলেডে

Next Post

ভোরের পাতা সম্পাদক কাজী এরতেজা রিমান্ডে

Next Post
ভোরের পাতা সম্পাদক কাজী এরতেজা রিমান্ডে, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোরের পাতা সম্পাদক কাজী এরতেজা রিমান্ডে

বিরোধী দলের নেতা বক্তব্য দিচ্ছেন, পেছনে সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এ লড়াই শেষ লড়াই, এ লড়াইয়ে জিততে হবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT