চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ড থেকে বিকাশে ‘অ্যাড মানি’ এখন আরও সহজ, ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
নতুন অ্যাড মানি সুবিধা দিয়ে বিকাশে কার্ড থেকে সহজে টাকা পাঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে প্রথমবারের মতো এবং ২৪০০ টাকা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করলেই গ্রাহক পেয়ে যাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ইস্যুকৃত এসব কার্ড থেকে মুহূর্তেই বিকাশ-এ টাকা এনে গ্রাহককে আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতেই এই অফারটি নিয়ে এসেছে বিকাশ। অফারটি চলবে আগামী ৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

এখন জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে ঘরে বসেই ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ফি পরিশোধ, ই-টিকেটিং, সরাকরি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্স সহ অসংখ্য সেবা নিতে পারছেন বিকাশ-এর ৭ কোটি ৭০ লক্ষেরও বেশি ভেরিফায়েড রেজিস্টার্ড গ্রাহক।

এমনকি এখন কেনাকাটা শেষে ভিসা কার্ড দিয়ে বিকাশ অ্যাপ থেকেই সরাসরি পণ্য ও সেবার পেমেন্ট করা যাচ্ছে। ফলে, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও, ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি হলো। তাই এখন গ্রাহকরা বিকাশ অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে ইনস্ট্যান্ট বিকাশ পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ৮ লাখ বিকাশ মার্চেন্ট শপে।

এদিকে, আরো সহজ হলো বিকাশ অ্যাকাউন্টে কার্ড সেভ করার পদ্ধতি। বিকাশ অ্যাপে এখন কার্ডের বিস্তারিত টাইপ না করে, ফোনের ক্যামেরা অন করেই স্ক্যান করার মাধ্যমে কার্ড সেভ করতে পারছেন গ্রাহকরা। এটি করতে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে প্রবেশ করে কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ দিয়ে পরের ধাপে গেলেই পাওয়া যাবে সরাসরি স্ক্যান করার অপশনটি। দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ -এ প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নিত্য-নতুন সব ফিচার।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইউটিলিটি সেবাদানকারী প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর, সরকারি প্রতিষ্ঠান, এনজিও সহ নানা ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে দেশে একটি ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে বিকাশ। এভাবেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে আরো বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর দৈনন্দিন লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা আনার প্রয়াসও চালিয়ে যাচ্ছে বিকাশ।

বিকাশ অ্যাকাউন্টে কার্ড থেকে অ্যাড মানি করার সাথে সাথেই ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক। যে সকল গ্রাহক আগে কখনো ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে অ্যাড মানি করেননি, শুধুমাত্র তারাই এই অফারটির জন্য বিবেচ্য হবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন।

কার্ড থেকে বিকাশে অ্যাড মানি সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাবে এই ওয়েব লিংকে- https://www.bkash.com/products-services/add-money।

Tags: অ্যাড মানিইনস্ট্যান্ট ক্যাশব্যাকবিকাশ অফার
Previous Post

শুটিং চলাকালীন ‘টাইটানিক’ ছাড়তে চেয়েছিলেন কেট!

Next Post

‘ছাত্রশিবির কৌশল অবলম্বন করেছে, আপনারাও কৌশল করে দেশকে ভালো কিছু দিন’

Next Post
বাংলাদেশের একজন যুবক, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছাত্রশিবির কৌশল অবলম্বন করেছে, আপনারাও কৌশল করে দেশকে ভালো কিছু দিন’

নিরাপত্তা বাহিনী যুবকদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT