চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in অর্থনীতি
A A
অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো, গেটের সামনে স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে। এই সেমিনারে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, এডিবির লিড ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দিন আহমেদ, উইমেন’স চেম্বার অব কমার্স ইনিশিয়েটিভসুএর পরিচালক রিদমা খান, এডিবির সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট লিলা ধ্যানা ম্যালোরি, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগারাজু দুথালুরি, বিশ্বব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মুলুগেটা ডিঙ্কা, এডিবির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মশিউর রহমান, এডিবির অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্সেস অফিসার সোহেল রানা, এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) অমিত দত্ত রায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও এডিবি উইং প্রধান এস. এম. জাকারিয়া হক।

 

Tags: এডিবিএশীয় উন্নয়ন ব্যাংকবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রবিশ্বব্যাংকসেমিনার
Previous Post

‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকতে বললেন তারেক রহমান

Next Post

‘হাসিনার প্রেতাত্মাদেরই বিএনপি মনোনয়ন দিয়েছে’, সুরঞ্জন ঘোষের অভিযোগ

Next Post
সাংবাদিক সুরঞ্জন ঘোষের বক্তব্য, বিএনপি মনোনয়ন নিয়ে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাসিনার প্রেতাত্মাদেরই বিএনপি মনোনয়ন দিয়েছে', সুরঞ্জন ঘোষের অভিযোগ

বাংলাদেশের মানচিত্র দাবির বিষয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT