চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানিকাণ্ডে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিপ্লবী মুখের ছবি সহ আদানিকাণ্ডের প্রতিবাদী পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ধনকুবের আদানি গোষ্ঠীকে নিয়ে গত জানুয়ারিতে একটি রিপোর্ট প্রকাশ করে, মার্কিন শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। এরপর থেকেই নানা বিতর্কে জর্জরিত আদানি। এই মামলা গড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত। এমন অবস্থায় মামলার আবেদনকারীর অভিযোগ, দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি) আদালতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দাম হেরফের সংক্রান্ত মামলায় আদালতে সম্প্রতি একটি হলফনামা পেশ করেছেন মামলাকারী। এতে দাবি করা হয়েছে, সেবি এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের কাছ থেকে। আবেদনকারীর আরও দাবি, ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের থেকে আদানি সংক্রান্ত তথ্য পাওয়ার পরও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি সেবি।

এর আগে গত ২৫ অগস্ট সেবির তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়, আদানিকাণ্ডের ২৪টি বিষয় নিয়ে তারা তদন্ত করছে, তার মধ্যে ২২টির তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে তারা আরও জানায়, বিদেশি সংস্থাগুলো আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ করেছিল যার জের ধরে শেয়ারের দাম হেরফেরের অভিযোগ ওঠে। সেই সংস্থাগুলোর সম্পর্কে তথ্যের জন্য অপেক্ষা করছে তারা। সংশ্লিষ্ট দেশগুলোর কাছে এই তথ্য পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

হলফনামায় মামলাকারী অনামিকা জসওয়াল দাবি করেন, গত ২০১৪ সালে তৎকালীন সেবি চেয়ারপার্সনের কাছে আদানিকে নিয়ে একটি চিঠি পাঠিয়েছিল ডিরেক্টোরেট অফ রেভিন্যু ইন্টেলিজেন্স। সেই চিঠিতেই সেবিকে সতর্ক করা হয়েছিল যে, আদানি হয়ত বেআইনিভাবে তাদের শেয়ার দর হেরফের করছে। বেশ কিছু সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বেশি খরচ দেখিয়ে সেই টাকা দিয়েই শেয়ারের দামে হেরফের করা হচ্ছিল বলেই নাকি লেখা ছিল চিঠিতে।

Tags: আদানি
Previous Post

রোনালদোকে ছাড়াই ৯ গোল পর্তুগালের

Next Post

চার বছরের নিষেধাজ্ঞার মুখে পগবা

Next Post
ফুটবল খেলোয়াড় পগবা, নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছরের নিষেধাজ্ঞার মুখে পগবা

টেনিস খেলোয়াড় ও কোচের ছবি, বাংলাদেশি টেনিস দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন জোকোভিচ-সাবালেঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT