চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরের পাড়ে ভারতের অন্যতম বড় বন্দর কিনেছে আদানি গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 26, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বঙ্গোপসাগরে ভারতের অন্যতম বড় বন্দর, আদানি গ্রুপের মালিকানাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বভারতে বঙ্গোপসাগরের তীরে আদানি গ্রুপ যে ক্রমেই বাড়াচ্ছে তাদের অবস্থান। এবার তারা ভারতের অন্যতম বড় বন্দরটি কিনে ফেলল বঙ্গোপসাগরের পাড়ে। শাপুরজি পালোনজি গোষ্ঠীর থেকে ৩ হাজার ৩৫০ কোটি রুপি দিয়ে গোপালপুর বন্দরের সিংহভাগ অংশীদারিত্ব নিজেদের নামে করেছে আদানি।

মঙ্গলবার ২৬ মার্চ হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাস ধরেই নিজেদেরকে বন্দর বাণিজ্য থেকে গুটিয়ে নিচ্ছে শাপুরজি পালোনজি গোষ্ঠী।

২০২৩ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের ধরমতার বন্দরের ৫০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করেছিল জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচারের কাছে। আর এবারে গোপালপুর বন্দরের ৫৬ শতাংশ অংশীদারিত্ব আদানিদের বেচে দিল শাপুরজি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শাপুরজি পালোনজি গোষ্ঠীর অধীনে শুধুমাত্র আর একটি বন্দরই আছে। সেটি হল গুজরাটের ছারা বন্দর। সেই বন্দরটি এখন নির্মীয়মাণ।

জানা যায়, নিজেদের ব্যবসার একাংশ বিক্রি করে ২০ হাজার কোটি টাকা ঋণ শোধের পরিকল্পনা নিয়েছে শাপুরজি গোষ্ঠী। নিজেদের ব্যালেন্স শিটের অঙ্ক মেলাতে গত কয়েক বছরে ১১ হাজার কোটির সম্পত্তি বেচে দিয়েছে এই গোষ্ঠী।

শুধু বন্দরই নয়, এরপর অ্যাফকন ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারও আইপিও’র মাধ্যমে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে শাপুরজি গোষ্ঠীর। এই সংস্থাটিকে আইসিআইসিআই ব্যাঙ্কের থেকে কিনেছিল তারা। বর্তমানে অ্যাফকনের বাজার মূল্য দু’বিলিয়ন ডলার বা ১৬ হাজার ৬৮৫ কোটি রুপি।

গোপালপুর বন্দরটিকে গত ২০১৭ সালে কিনেছিল শাপুরদি গোষ্ঠী। সারা ইন্টারন্যাশনাল এবং মহিমানন্দা মিশ্রর থেকে এই বন্দরটি কিনেছিল তারা। বর্তমানে বার্ষিক ১২ থেকে ১৫ মিলিয়ন টন পণ্য এই বন্দরে ওঠা-নামা করে। এই বন্দরের ৫৬ শতাংশ অংশীদারিত্ব ছিল শাপুরজিদের কাছে। তারা নিজেদের গোটা অংশ বিক্রি করে দিচ্ছে আদানির কাছে।

গোপালপুর বন্দরের বাকি ৪৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ওড়িশা স্টিভিডোরসের কছে।

আদানিরা ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে নিজেদের সব বন্দর মিলিয়ে প্রায় ১০৯ মিলিয়ন পণ্য ওঠা-নামা করিয়েছে। গত কয়েক মাসে এটি পুদুচেরির করাইকাল বন্দর কিনেছে। আর সুইস সংস্থার কাছে এন্নোর বন্দরের একটি টার্মিনাল বিক্রি করেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পোর্ট নেটওয়ার্ক রয়েছে আদানিদের। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইজরায়েলে বন্দর রয়েছে আদানিদের। এখন আফ্রিকাতেও একটি বন্দর কিনতে চাইছে তারা।

Tags: আদানি গ্রুপ
Previous Post

হালাল ব্যবসায় রয়েছে প্রভূত কল্যাণ

Next Post

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন এর সংবাদে বাবার রোপণ গাছের পাশে ছুঁয়ে দেখছেন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুঁয়ে দেখলেন বাবার রোপণ করা গাছ, নিজেও লাগালেন চারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT