চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদম তমিজী হককে আবারও রিহ্যাবে পাঠাল ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 03, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
অদম তমিজী হককে আবারও রিহ্যাবে পাঠাল ডিবি, পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারও রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আদম তমিজী হক বিভিন্ন কথা লিখছিলেন। এ কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তারের পর তার আচরণ ও কথাবার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়।

হারুন অর রশীদ জানান, এ ছাড়া আদম তমিজী হক মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাকে রিহ্যাবে ভর্তি করানোর বিষয়ে আদালতে জানানো হয়, এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার আরও চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আদম তমিজীর জন্য মানসিক হাসপাতালে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন, যা আদালতে জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

বোর্ডের সদস্যরা কী মত দিয়েছেন, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তিনি এখনো মানসিকভাবে সুস্থ নন। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি। এরপর ১০ ডিসেম্বর তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়।

Tags: আদম তমিজী হকগোয়েন্দা পুলিশ
Previous Post

শূন্যরানে ৬ উইকেট হারিয়ে বিধ্বস্ত ভারত

Next Post

ইরানে জেনারেল সোলাইমানির সমাধির পাশে বিস্ফোরণ, নিহত শতাধিক

Next Post
ইরানে জেনারেল সোলাইমানির সমাধির পাশে বিস্ফোরণ, নিহত শতাধিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে জেনারেল সোলাইমানির সমাধির পাশে বিস্ফোরণ, নিহত শতাধিক

শেখ হাসিনা জনগণের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ সময়ে ভোটের প্রচারে ব্যস্ত লাঙ্গলের প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT