চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমার নায়িকারা অনেক টাকা নেয় এটা সত্যি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 19, জুলাই 2023
in বিনোদন
A A
বহিরাগত পোশাক পরা একজন নারী, প্রকৃতি পেছনে, সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’বছর ধরে ইন্ডাস্ট্রিতে সিনেমা ই হচ্ছে কম। যেগুলো হচ্ছে, তাতে তুলনামূলক নতুনদের সুযোগ নেই বললেই চলে! কাজের অভাবে অনেকে বেকার বসে থাকছেন! তবে এসব অজুহাত দিয়ে বসে থাকার পাত্রী নন নায়িকা তানহা তাসনিয়া।

নায়িকা হিসেবে ৫টি সিনেমা করা সত্বেও তানহা তাসনিয়া অভিনয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন। বড় পর্দায় সুযোগ কম, তাই বসে না থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন এই নায়িকা।

গত ঈদে তানহা ‘হেতি খালি সন্দেহ করে’, ‘বড়বাপের বড় পোলা’, ‘বিএ পরীক্ষা’, ‘প্রেম বিরহী নেতা’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘ভাইয়া’- নামে নাটকগুলোতে অভিনয় করেন। এছাড়া ‘টাকশাল’ নামে একটি ওটিটির কাজ করেছেন। ইতোমধ্যে ২০টির মতো নাটকে কাজ করে অন্যরকম পরিচিতি পেয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশি অভিনেত্রী সুন্দর পোশাক পরা, শহরে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে ‘ভালো থেকো’ ছবির নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘পাঁচটা ফিল্ম করেছি। এখন সিনেমার আশায় বসে থাকাটা আসলে লস। অনেক অপেক্ষা করেছি, এখনও চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখন মনে হলো শুধু শুধু বসে থাকার কোনো মানেই হয় না। তাই নাটকে কাজ করছি।’

“নাটক করে যা বুঝলাম যাদের ভিউ বেশী তাদের মার্কেট ভালো। তবে আমি যেহেতু ফিল্মের তাই নাটকে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে।” -বলছিলেন তানহা।

স্টাইলিশ নারী অভিনেত্রী গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তানহা তাসনিয়া মনে করেন, নির্দিষ্ট কিছু আর্টিস্টদের ফিল্ম দেখতে দর্শক হলে আসছে এবং তাদের ফিল্ম হিট হচ্ছে। তিনি যেমনটা বললেন, ‘আমি যেহেতু একজন নায়িকা বা অভিনেত্রী, আমার ক্যারিয়ারই কয় বছর থাকবে? শুধু শুধু বসে থাকবো কেন? আমি একা ভালো ফিল্ম করতে চাইলে হবে না, সবার সমন্বয় এবং ব্যাটেবলে মিলতে হবে। আমি মনে করি, নাটক সিনেমার পার্থক্য না দেখে একজন আর্টিস্টের সবখানে কাজ করা উচিত। আমিও সেই চেষ্টা করে যাচ্ছি।’

সিনেমার নায়িকা হয়ে নাটকে কাজের অভিজ্ঞতা জানিয়ে তানহা বলেন, ‘সবাই মনে করে ফিল্মের নায়িকা নাটকে রিয়েলিস্টিক অভিনয় করতে পারবো কিনা! সিনেমার নায়িকারা অনেক টাকা নেয় এটা অনেকে মনে করে, যা সত্যি না। এগুলো ফেইস করছি। আমার মনে হয় এই ধারণাটা নেগেটিভ। অনেকেই আমাকে কাজে নেয়ার আগে যে ধারণা পোষণ করে কাজ করে তার উল্টো অভিজ্ঞতা হয়। একাধিক পরিচালক আমার কাজে ইমপ্রেসড হয়ে তাই বলেছেন।’

বাংলাদেশি অভিনেত্রী সুন্দর পোশাক পরা, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমার নায়িকাদের নিয়ে আরও কিছু ‘নেগেটিভ রিউমার’ আছে যা কাজে বাঁধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন তানহা তাসনিয়া। তিনি বলেন, ‘নাটকের মানুষরা যদি ফিল্ম করতে পারে তাহলে ফিল্মের মানুষরা কেন নাটক ওটিটি করতে পারবে না? এখন তো গ্লোবালি ওপেন প্লাটফর্ম। দর্শক যদি সারা বছর সিনেমা হলে আসতেন তাহলে না হয় ফিল্ম বা নাটক ওটিটিকে আলাদা করা যেত। কিন্তু তা তো হচ্ছে না।’

Tags: অভিনয়ওটিটিতানহাতানহা তাসনিয়ানাটকনায়কনায়িকালিড বিনোদনসিনেমা
Previous Post

সরকারি চাকরিজীবীদের মূল বেতন-বোনাস-উৎসব ভাতার বাইরে অন্যান্য সুবিধা করমুক্ত

Next Post

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ: ধাওয়া পাল্টা ধাওয়া, বাস ভাঙচুর, আহত ১৫

Next Post
বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের দৃশ্য, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ: ধাওয়া পাল্টা ধাওয়া, বাস ভাঙচুর, আহত ১৫

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে বসে, শিক্ষক বোর্ডে লিখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT