চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে পিটিয়ে মারার ঘটনায় ক্ষুব্ধ স্বরা যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
স্বরা আলি সংবাদে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত, পটভূমিতে ক্যামেরা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু সিনেমা বা সেলিব্রিটি জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও মানবিক ইস্যুতে বরাবরই সরব থাকেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যারই প্রেক্ষিতে এবার অভিনেত্রী মুখ খুললেন দিল্লির এক মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিষেবকের পক্ষ নিয়ে।

সম্প্রতি ঘটে যাওয়া দিল্লির মন্দির চত্বরেই পরিষেবককে পিটিয়ে খুন করার দৃশ্য দেখে শিউরে উঠেচে ভারতের নেটিজেনরা। প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও এমন ঘটতে পারে? এমন প্রশ্ন করেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

যে কোন বিষয় নিয়েই স্পষ্ট মতামত রাখেন স্বরা। যার জন্য বার বার কটাক্ষের শিকারও হন এই অভিনেত্রী। কিন্তু তাও মতামতে রাশ টানতে রাজি নন তিনি। এবার পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে ক্ষোভপ্রকাশ করলেন তিনি।

স্বরা লিখেছেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।”

গত শুক্রবার রাতে এই ভয়ানক ঘটনাটি ঘটে। দিল্লির কালকাজী মন্দিরে ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিংহ প্রসাদ বিতরণ করছিলেন। গত ১৫ বছর ধরে পরিষেবকের কাজ করেছেন যোগেন্দ্র। সেদিন একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চেয়েছিলেন। কিন্তু সেই প্রসাদটি শেষ হয়ে যাওয়ায় যোগেন্দ্র দিতে পারেননি। তার পরেই পরিষেবকের উপর চড়াও হন অভিযুক্তেরা।

যোগেন্দ্রকে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। ভিডিওতে সেই দৃশ্য স্পষ্ট। মৃত্যু হয়েছে ওই পরিষেবকের। জানা গেছে, এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।- ফ্রি প্রেস জার্নাল

Tags: খুনদিল্লিবলিউড অভিনেত্রীমন্দিরস্বরা ভাস্কর
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও ১৪৪ ধারা জারি

Next Post

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২২

Next Post
আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২২

ফুটবল মাঠে পাখি বসে আছে, পাশে অন্য পাখি উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামে পাখি ডিম পাড়ায় খেলা বন্ধ একমাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT