চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূর বললেন, ‘প্রতারক হতে সাবধান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 30, জুন 2022
in বিনোদন
A A
শাবনূর বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সিনেমায় নিয়মিত না থাকলেও এখনও তিনি বাংলা সিনেপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। বর্তমানে অস্ট্রেলিয়ায় বাস করছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ব্যবহার করে ত্রাণের টাকা চাইছে প্রতারক চক্র। এ নিয়ে সতর্কবাণী দিলেন ‘বিচার হবে’ ছবির এই নায়িকা।

ফেসবুক ও ইনস্টাগ্রামে শাবনূর তার নিজস্ব আইডি থেকে তার ভক্ত অনুরাগী সহ সবাইকে সতর্ক করলেন। তিনি জানান, তার নাম ব্যবহার করে ফেসবুকে কে বা কারা বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এমন আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন!’

‘আনন্দ অশ্রু’র এই নায়িকা আরও বলেন, ‘আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সাথে প্রতারণা করবেন না।যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না আমার কারণে কারো ক্ষতি হোক।’

প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে শাবনূর লিখেছেন, ‘আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

গেল সপ্তাহেই দেশের বন্যার্তদের সহায়তায় নিজেদের সামর্থ্য অনুযায়ি সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছিলেন তিনি। শাবনূর লিখেছিলেন, ‘এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ি সকল বন্যা-কবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!’

Tags: আনন্দ অশ্রুপ্রতারণাবন্যালিড বিনোদনশাবনূরসিনেমা
Previous Post

মানুষের মাংস রেঁধে খেতে বাধ্য করে জঙ্গিরা, ধর্ষিতা তরুণীর বয়ানে স্তব্ধ জাতিসংঘ

Next Post

মহামারি শেষ হয়নি এখনও: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মাস্ক পরা, গ্লাসে চোখের চশমা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি শেষ হয়নি এখনও: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নদীর পাশে প্রেমিক-প্রেমিকা সুন্দর প্রকৃতির মাঝে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে গল্পটির হাত ধরে দর্শক ফিরে যাবেন শৈশবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT