চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী রুনা খানের যে গল্পটি উৎসাহ যোগাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 31, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অভিনেত্রী রুনা খান সুন্দর পোশাকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিকভাবে আকর্ষণীয় ফিগারে হাজির হয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী রুনা খান। মাস খানেক ধরে নতুন রুনাকে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এই অভিনেত্রীর নতুনভাবে ধরা দেওয়ায় তাকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রুনা নিজেও এতে অবাক হওয়ার কথা জানিয়েছেন।

কোনো উদ্দেশ্যে নয়, নেহাৎ সুস্থ থাকার জন্য শারীরিক পরিবর্তন এনেছেন রুনা। তার এই পরিবর্তনে ফলাও করে নিউজ হওয়ায় তিনি অনেকটাই বিব্রতও হয়েছে। রুনা খান বলেন, বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় সাক্ষাৎকার ও ছবি দিয়েছিলাম। পরে দেখলাম ইন্ডিয়াতেও নিউজ হয়েছে।

রুনা বলেন, বিয়ে সময় আমি পাতলা গড়নের ছিলাম। এখন আমার মেয়ের বয়স ১২ বছর। মা হওয়ার পর অনেকের ওজন বেড়ে যায়। আমার হয়েছিল। গত ১১ বছর ধরে ওজন কমানোর চেষ্টা করছিলাম। আগের ১০ বছরের জার্নি ছিল দুই কেজি ওজন কমে আবার তিন কেজি বাড়ে।

গত ১০ বছর ধরে এভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন রুনা খান। তিনি বলেন, ৫১ বারের চেষ্টায় গিয়ে সফল হয়েছি। গত এক বছরে ওজন কমাতে পেরেছি। এর আগে ১০ বছর ৫০ বার ব্যর্থ হয়েছি কিন্তু হাল ছেড়ে দেইনি। এই গল্পটা হয়তো কেউ জানেনা। এটা আমি মনে করি একটি উৎসাহের ব্যাপার হতে পারে। যারা চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো কখনও কোনো কিছুতে চেষ্টা ছাড়বেন না। আমি খুবই আনন্দিত শেষ পর্যন্ত পেরেছি।

অভিনেত্রী রুনা খান হাসিমুখে ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ রুনা জানান, বিশেষ কোনো নাটক ওটিটি কনটেন্ট বা সিনেমার কাজের জন্য নয়; নিজে শারীরিকভাবে সুস্থতার জন্য এই চেষ্টা চালিয়েছেন।

রুনা খান বলেন, ওজন কমানোর জন্য খাবার গুরুত্বপূর্ণ বিষয়। ভাত মাছ শাক সবজি ডিম দুধ বাদাম খেতাম পরিমিত। কারণ ওজন কমাতে চাইলে পরিমিত খাবার খেতে হবে। প্রতিদিন হেঁটেছি। গত এক বছরের এই জার্নিতে আমার পরিবার ও কাছের বন্ধু মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন।

বাংলাদেশি অভিনেত্রী রুনা খান সুন্দর পোশাকে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কাজের আপডেট জানতে চাইলে এ বিষয়ে বেশকিছু বাজে অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন রুনা। বললেন, এমনও হয়েছে এক বছর ধরে আমার সঙ্গে পরিচালকের কথা চলেছে। কিন্তু শুটিং করেছে অন্যজন। দশদিন আগেও একজন পরিচালক আমার সঙ্গে কথা বলে শুটিংয়ের আগের দিন সন্ধ্যায় ক্যানসেল করেছে। তাই শুটিং শেষ না করে আমি কাজকে নিজের কাজ মনে করি না। তাই বলতে চাই, অনেকের সঙ্গে নতুন কাজ নিয়ে কথাবার্তা চলছে। শুটিং সম্পন্ন করে নিজের কাজ মনে করে সবাইকে জানাবো।

Tags: অভিনয়অভিনেত্রীওজনওটিটিনাটকরুনা খানলিড বিনোদনসিনেমা
Previous Post

নেদারল্যান্ডস ম্যাচে ‘বিতর্কিত’ আচরণে অনুতপ্ত মেসি

Next Post

যাদের নিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সাউথ আফ্রিকা

Next Post
সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সাউথ আফ্রিকা

চাঁদপুরে মেছো বাঘ ভেবে ধরা হলো মেছো বিড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে মেছো বাঘ ভেবে ধরা হলো মেছো বিড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT