চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতকিছুর পরেও মেন্টালি ভেঙে পড়িনি: প্রভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in বিনোদন
A A
প্রভার সংবাদ সম্মেলনে উপস্থিত, সাংবাদিকদের প্রশ্নের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি কেন ক্ষমা চাইবো বলতে পারেন? আমি মনে করি, এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।’

শনিবার সন্ধ্যায় ‘অভিনয় শিল্পী সংঘ’র অফিসে ক্ষোভ ও চাপা কষ্ট নিয়ে কথাগুলো বলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

অতীতে তার জীবনে যেসব ঘটেছে তা নিয়ে প্রায়ই প্রভাকে কাঠগড়ায় তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষের শিকার হতে হয়। সবকিছুই মুখ বুজে সইতে হয় প্রভাকে। এ নিয়ে তার আক্ষেপ কম নয়। এমন সময়ে প্রভার মত শিল্পীদের আইনি সাপোর্ট দিয়ে শিল্পী সংঘ ‘লিগ্যাল উইংস’ গঠন করেছে।

যেখান থেকে তিনজন আইনজীবী শিল্পীদের অযথা হয়রানি ও বুলিং করা হলে পাশে থাকবে এবং আইনিভাবে মোকাবিলা করবে।

শুরুতেই শিল্পী সংঘের এমন উদ্যোগকে ধন্যবাদ ও প্রশংসনীয় বলে জানান প্রভা। পরে তিনি কথা প্রসঙ্গে জানান, ইন্সটাগ্রামে কিছু লিখে পোস্ট করলে সেই ক্যাপশন দিয়েও কোনো পোর্টালে নিউজ হয়। এতে করে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে।

প্রভা বলেন, প্লিজ আমি এই এটেনশন চাইনা। এসব ফানি বিষয় নিয়ে নিউজ করবেন না। তিনি বলেন, আমার সাথে হওয়া এতো এতো অন্যায়ের পরেও আমি কোনো প্রতিবাদ জানাতে পারি না। আমার ভয় জার্নালিস্টরা আবার আমার নামে লিখবে।

‘আমার উপর আল্লাহর রহমত আছে তাই হয়তো আমি এতকিছুর পরেও মেন্টালি ভেঙে পড়িনি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

সংবাদকর্মীদের কাছে অনুরোধ করে প্রভা বলেন, প্লিজ আপনারা আমার ভাইয়ের মতো। বাইরের মানুষ বাজে বললে আপনারা আমাকে বোন হিসেবে প্রটেক্ট করুন। কারণ, আমিও একজন মিডিয়াকর্মী।

প্রভা জানান, কিছুদিন আগে তার সঙ্গে ঘটা দুই সংবাদকর্মীর আচরণে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি মেকাপ নিচ্ছিলেন মুখে পাউডার দিচ্ছিলেন, সেই অবস্থায় ছবি তুলেছেন। আরেকজন চলতি পথে তার গায়ে হাত দিয়েছেন।

প্রভা বলেন, এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সংবাদকর্মীদের সাথে যদি আমার কোনো দুরত্ব থাকে সেটি দূর করতে চাই।

Tags: নাটকপ্রভাবুলিংলিড বিনোদনশিল্পী সংঘহয়রানি
Previous Post

নতুন ‘বিশ্বব্যবস্থা’ নিয়ে কথা বলতে রাশিয়ায় সাউথ আফ্রিকার নেতারা

Next Post

জ্ঞানার্জন করা ফরজ

Next Post
একজন ব্যক্তি বই পড়ছেন, জ্ঞানার্জনের জন্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্ঞানার্জন করা ফরজ

এবারের সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT