চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিপুণ জানালেন লড়াকু মনোভাবের শক্তির উৎস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 27, মে 2022
in বিনোদন
A A
নিপুণ লড়াকু মনোভাবের শক্তির উৎস হিসেবে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দেশব্যাপী আলোচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। প্রবাসীরাও এফডিসির নির্বাচনে কোন শিল্পী জয়ী হচ্ছেন, এ খবর জানতে আগ্রহী ছিলেন। এই নির্বাচন ঘিরে একে অন্যের প্রতিদ্বন্দ্বীতায় ‘টক অব দ্য কান্ট্রি’ ছিলেন নিপুণ। 

‘সাধারণ সম্পাদক’ পদটি নিয়ে আদালতের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে এই পদ নিয়ে নিপুণের লড়াকু মনোভাবের তারিফ করছেন অনেকে। সাধারণ মানুষ অনেকেই নিপুণকে ‘বাঘিনী’ আবার কেউ কেউ ‘সাহসী কন্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু এতো সাহস কোথায় পেয়েছেন নিপুণ?

জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে ‘পিতার আসন’ ছবির এই নায়িকা বলেন, ‘আমার সাহস, শক্তি ও অনুপ্রেরণার উৎস প্রধানমন্ত্রী। তার বলিষ্ঠ নেতৃত্ব দেখে সবসময় অনুপ্রাণিত হই। আমাদের সংসদের স্পিকার তিনিও নারী। শিল্পী সমিতির গত ৩৭ বছরের ইতিহাসে আমি ছাড়া সাধারণ সম্পাদক পদে কোনো নারী নির্বাচনের চিন্তাও করেনি।’

নিপুণ বলেন, আমার মাধ্যমেই শিল্পী সমিতির এই পদে নারী নেতৃত্ব আসা শুরু হলো। অন্যদের আহ্বান জানাবো, আগামীতে আমার মতো তারাও যেন এই পদে নির্বাচন করে নেতৃত্ব দেন। আমি সবসময় শিল্পীদের পাশে আছি। নির্বাচনের আগে যা বলেছিলাম তাই করছি। এতে আমার সাহস ও শক্তির যদি কিছু থাকে তবে সেটা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখে শিখেছি।

নিপুণ আরও বলেন, সিনেমাকে ভালোবাসি, সিনেমার কারণে আজকে আমি নিপুণ হয়েছি। শিল্পীদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করছি। ইতোমধ্যে ভোটাধিকার হারানো ১০৩ জন শিল্পীর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। ইশতেহারে ছিল আমাদের শিল্পীবান্ধব প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবো। হ্যাঁ, অবশ্যই তাকে এফডিসিতে আনবো। আদালতের বিষয়টা মিমাংসা হলেই আনবো।

‘সমিতি সদস্য যারা আছেন তারা কিন্তু কেউ বসে নেই। সবাই যে যার মতো সিনেমা করছেন। আমি নিজেই এখন ‘ভাগ্য’ নামে একটি সিনেমার শুটিং করছি। আগামীতে আমার সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে। নতুন প্রযোজকদের সিনেমা বানাতে উৎসাহিত করছি। ছবি বানাতে গিয়ে তারা যেন কোনো সমস্যায় না পড়েন সেই নিশ্চয়তা দিচ্ছি।’- বলছিলেন নিপুণ।

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘বর্তমানে যত সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলো সিনেমা আমরা সমিতি থেকে প্রচার করছি। অনন্ত জলিল ভাই মুগ্ধ হয়ে বলেছেন তাকেও প্রচারে লাগলে জানাতে।’

Tags: এফডিসিনিপুণপরিচালকপ্রধানমন্ত্রীভাগ্যভোটাধিকারলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

স্ত্রীকে পুড়িয়ে মারলো পাষণ্ড স্বামী

Next Post

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা

Next Post
আসামি হাসপাতালে শুয়ে থাকা ব্যক্তি, মাথায় স্নান, আইসিইউতে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা

মাঙ্কিপক্সের জন্য পরীক্ষার জন্য নমুনা টেস্ট টিউবের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্সের জন্য এখনই গণটিকার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT