চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার মুখে অভিনেত্রী হিনা খান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 26, মার্চ 2023
in বিনোদন
A A
মুসল্লি নারীর হিজাব পরা, কাবা শরিফের পেছনে সৌদি আরবের মক্কা মসজিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। হিন্দি সিরিয়ালের লক্ষী বউ থেকে হিনা এখনকার ‘স্টাইল আইকন’। তার সাজ এবং পোশাকের কারণে বহুবারই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ইনস্টাগ্রামেও তার অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও। তবে এবার সেই হিনাকেই পড়তে হলো কটাক্ষের মুখে।

মূলত পবিত্র রমজানকে কেন্দ্র করে মক্কা মদিনায় গেছেন হিনা। ওমরাহ হজে গিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলের পাতায় তুলে ধরেন তিনি। যেখানে মাথা থেকে পা হিজাবে ঢাকা তার। সঙ্গে রয়েছেন মা এবং ভাই। কিন্তু ধর্মীয় স্থানের সেই ছবি পোস্ট করেই এবার সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষের শিকার হলেন হিনা।

কেউ লিখেছেন, “এই জন্য উমরাহ করতে গিয়েছেন? লজ্জা হওয়া উচিত”। কারও বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো! মালদ্বীপ, লন্ডন, সুইজারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে।” এসব কটাক্ষের মুখে পড়েই যেন তড়িঘড়ি নিজের পোস্টে কমেন্ট অপশন বন্ধ করে দেন হিনা।

তবে কটাক্ষের তির ধেয়ে আসার পর মুখ খুলেছেন হিনা। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এই রুচি দেখে। আপনারা যে যাই বলুন। আমি শুধু এটাই বলব, আমি সাধু নই, তবে কর্মফলে বিশ্বাসী। বাকি আপনাদের প্রত্যেককে তো উপরে গিয়ে কৃতকর্মের জবাব দিতেই হবে।’’

এই মুহূর্তে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একাধিক তারকা হজে গিয়েছেন। তবে হিনার এটাই প্রথম বার। সেখান থেকে মায়ের অসুস্থতার কথাও জানান অভিনেত্রী। সেখানে গিয়ে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, যে মাকে নিয়ে হুইলচেয়ারে করে ঘুরতে হচ্ছে হিনাকে। মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধও করেন অভিনেত্রী।

সূত্র: পিঙ্কভিলা 

Tags: হিনা খান
Previous Post

স্বাধীনতা বিরোধী ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব: শিক্ষামন্ত্রী

Next Post

‘স্বাধীনতা নিয়ে ভয়ডরহীন থাকলে আরও সাফল্য আসবে’

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা, ক্রিকেট অনুশীলন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাধীনতা নিয়ে ভয়ডরহীন থাকলে আরও সাফল্য আসবে’

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৭. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT