চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর অভিযোগে আইনের আওতায় দুইজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 10, মে 2024
in বিনোদন
A A
চিত্রনায়িকা বুবলী সংবাদ সম্মেলনে উপস্থিত, মিডিয়া ও পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সম্প্রতি থানায় অভিযোগ জানিয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আনা বুবলীর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে।

কাউন্টার টেরিরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এই তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে।

জানা যায়, সম্প্রতি অভিনয়শিল্পী শবনম বুবলী সাইবার অপরাধের শিকার হয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ অভিনেতা, যার নাম সুরুজ বাঙ্গালি এবং একজন নারী কন্টেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে আইনের আওতায় আনা হয়েছে। প্রথম দফায় তাদের সতর্ক করা হয়েছে, ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন মিথ্যা তথ্য ছড়াবেন না বলেও কথা দিয়েছেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

বুবলীর ঘটনায় দুজনকে আইনের আওতায় আনার বিষয়টি উল্লেখ করে কাউন্টার টেরিরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থেকে বলা হয়, সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতি কর্মী বা সাধারণ ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় জিডি করেন বুবলী। জিডির একটি কপি রয়েছে চ্যানেল আই অনলাইনের হাতে। সেখানে দেখা যায়, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তার’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেন এই নায়িকা।

শুধু বুবলী নয়, বৃহস্পতিবার (৯ মে) একই অভিযোগ নিয়ে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন অপু বিশ্বাসও।

Tags: অভিনয়জিডিথানাপুলিশবুবলীলিড বিনোদনসিনেমা
Previous Post

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

Next Post

সাকিব-সৌম্য-মোস্তাফিজকে নিয়ে আগে ব্যাটিং

Next Post
ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-সৌম্য-মোস্তাফিজকে নিয়ে আগে ব্যাটিং

জাস্টিন বিবার বাবা হচ্ছেন, ছবি দুটি প্রাকৃতিক পরিবেশে তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন জাস্টিন বিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT