চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিতর্কের কেন্দ্রে নায়িকা নুসরাত জাহান

রাধামাধব মণ্ডল by রাধামাধব মণ্ডল
3:16 অপরাহ্ন 17, মে 2022
in বিনোদন
A A
নুসরাত জাহান এর ছবি, বিতর্কের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টারে পোস্টারে সয়লাব পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহানের। তার লোকসভা এলাকায় এমন কাণ্ড নিয়ে রীতিমত হইচই। কোনও পোস্টারে লেখা হয়েছে, ‘বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ পোস্টারের নীচে লেখা, ‘প্রতারিত জনগণ’!

কোনো পোস্টারে আবার লেখা হয়েছে, ‘বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ আশ্চর্যের হলেও এটাই সত্যি বেশির ভাগ পোস্টারের নীচেই লেখা, ‘প্রচারে তৃণমূল’। বসিরহাটের চাঁপাতলার বিস্তীর্ণ এলাকায় দলীয় সাংসদের নামে এমন ভাবেই পোস্টার দেখতে পেয়ে তৃণমূল বিড়ম্বনার মধ্যে পরে। তড়িঘড়ি তা ছিঁড়েও ফেলা হয়। তবে দলের একাংশের কর্মীরা মেনে নিয়েছে, দলীয় সাংসদকে এলাকায় দেখতে না পাওয়ার কারণেই এই পোস্টার পড়েছে এলাকায়।

কে বা কারা ওই পোস্টার লাগিয়েছেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে দলের মধ্যে সাংসদকে নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা এবার প্রকাশ্যে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে এই পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটিয়েছে দিয়েছে কেউ। তবে এই বিষয়টিকে তারা নৈতিক ভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। এলাকার মানুষজনরা বলেন, “পোস্টারে যে কথা লেখা আছে তা ঠিকই। ভোট দেওয়ার পর থেকে ওকে আর আমরা গ্রামে দেখতে পাইনি। আসেন না এলাকায়।”

এই অভিযোগ দলের আরও অনেকেরই। অনেকেই বলছেন তারকা সাংসদরা এলাকায় প্রায় আসেন না। একই অভিযোগ বীরভূমের সাংসদকে ঘিরেও। এলাকায় আসেন বহু সাংসদ। শাসক, বিরোধী সব দলের সাংসদরাই এলাকায় আসেন না তেমন ভাবে। তাদের ঠিক কী কাজ জানেন না গ্রাম, শহরের মানুষদের।

তবে নুসরাত শুধু সাংসদই নয়, তিনি একজন ব্যস্ততম টলিউডের অভিনেত্রীও। নানা সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন টলিউড এই অভিনেত্রী। সংবাদ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন থাকে সবসময় চর্চায়। কখনও আবার তিনি বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এই সাংসদকে নিয়ে বিড়ম্বনাতে রয়েছে দল।

এদিকে এমন ইস্যু পেয়ে এই সাংসদকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি এবং বিজেপির যুব মোর্চার নেতা পলাশ সরকার এই প্রসঙ্গে বলেন, ‘টিকটক জীবন, ব্যক্তিগত জীবন ছাড়াও বসিরহাটের সাংসদ হিসেবে অন্তরাল জীবন থেকে পুনরায় সাংসদ হিসেবে বসিরহাটে ফিরে আসুন এই প্রার্থনা করি।’ এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Tags: এমপিজনগণনায়িকানায়িকা নুসরাতনুসরাত জাহানপশ্চিমবঙ্গলোকসভাসাংসদসিনেমা
Previous Post

দেশের বাইরে স্বপ্ন’র রপ্তানি যাত্রা শুরু

Next Post

পশ্চিমবঙ্গে পি কে হালদারের সম্পত্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল

Next Post
পশ্চিমবঙ্গে পি কে হালদারের সম্পত্তি নিয়ে আলোচনা করছে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে পি কে হালদারের সম্পত্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল

বাংলাদেশে ধান সংগ্রহের জন্য কৃষকরা ধান জমা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে গম রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT