চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনভর উচ্ছ্বাসপূর্ণ নির্বাচন, শিল্পী সংঘের নতুন নেতৃত্বে যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 20, এপ্রিল 2025
in বিনোদন
A A
দুই ব্যক্তি, একজন পাঞ্জাবি ও অন্যজন টি-শার্ট পরিহিত, একসঙ্গে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে  সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

সভাপতি পদে ৩১০ ভোট পেয়ে জিতেছেন আজাদ আবুল কালাম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবদুল্লাহ রানা।

সাধারণ সম্পাদক পদে ৩৬৭ ভোট পেয়ে জয়ের হাসি হেসেছেন রাশেদ মামুন অপু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন অভিনেতা শাহেদ শরীফ খান।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, শামস সুমন ও মো. ইকবাল বাবু। তাদের কাছে হেরেছেন আশরাফ টুলু, এস এম আশরাফুল আলম ও এহসানুর রহমান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিতেছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। তাদের কাছে পরাজিত হয়েছেন পাভেল ইসলাম, শফিউল আলম বাবু ও কবির টুটুল।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিমে হাফিজ। অনুষ্ঠান সম্পাদক পদে জিতেছেন এম এ সালাম সুমন। তার কাছে হেরেছেন সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম ও দপ্তর সম্পাদক পদে মাসুদ আলম তানভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইন ও কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সূচনা সিকদার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবর্ণা মজুমদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। তার কাছে পরাজিত হয়েছেন প্রিন্স রনি। তথ্য ওপ্রযুক্তি সম্পাদক পদে জিতেছেন আর এ রাহুল। তার কাছে হেরেছেন নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

অভিনয়শিল্পী সংঘের সদ্য সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান এবারের নির্বাচনে প্রার্থী হননি।

এবারের নির্বাচনে ১৯টি পদের জন্য লড়েছেন ৩৮ জন অভিনয়শিল্পী। এছাড়া দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দুই জন। ভোটার সংখ্যা ছিলেন ৬৯৯ জন। ভোট দিতে আসা অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য আফজাল হোসেন, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, নাতাশা হায়াতসহ অনেকে। দিনব্যাপী ভোটগ্রহণ পরিণত হয় তারকাদের মিলনমেলায়।

Tags: আফজাল হোসেনজাহিদ হাসানতৌকীর আহমেদনাতাশা হায়াতলিড বিনোদনশিল্পী সংঘসাদিয়া ইসলাম মৌ
Previous Post

একাদশে চ্যানেল আই অনলাইন

Next Post

একাদশ বর্ষে চ্যানেল আই অনলাইন

Next Post
চ্যানেল আই অনলাইন এর লোগো ও ব্যানার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ বর্ষে চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেটাররা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: ম্যাচে ১০ ও টেস্টে মিরাজের ২০০ উইকেটের দিনে জিতল জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT