চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের কথাই বদলে দিয়েছে বিজয়কে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 31, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় তার জীবনে বলিউড তারকা শাহরুখ খানের গভীর প্রভাবের কথা প্রকাশ করেন। যা এখন আলোচনায়।

বিজয়ের ভাষায়, শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নন, বরং এমন এক আদর্শ মানুষ, যার কথা ও দৃষ্টিভঙ্গি নিজের চিন্তাধারাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে।

চেন্নাইয়ে একটি বড় রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আয়োজনের ফাঁকে ভারতের জাতীয় একটি গণমাধ্যমের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের আলাপচারিতায় বিজয় নিজের অভিনয়জীবন থেকে জনজীবন ও রাজনীতিতে আসার যাত্রা নিয়ে কথা বলেন।

মানুষের সমস্যা ও রাজনীতি নিয়ে আলোচনার মাঝেই তিনি উল্লেখ করেন, কারা তাঁকে অনুপ্রাণিত করেছেন- সেখানে সবার আগে উঠে আসে শাহরুখ খানের নাম।

বিজয় বলেন, শাহরুখ খানের প্রতি তাঁর মুগ্ধতা সিনেমার গণ্ডি ছাড়িয়ে। বিশেষ করে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, নিজের কথা স্পষ্টভাবে প্রকাশ করা এবং জনসমক্ষে নিজেকে যেভাবে উপস্থাপন করেন- এই বিষয়গুলোই তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

যদিও তিনি শাহরুখের খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বেশি সময় কথা বলেননি, তবু রাজনীতি-কেন্দ্রিক এই সাক্ষাৎকারে মন্তব্যটি আলাদা করে নজর কাড়ে।

দুজনের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা অজানা নয়। ‘জওয়ান’ ছবির শুটিংয়ের সময় চেন্নাইয়ে তাদের একসঙ্গে দেখা হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছিল।

এসময় তিনি নিজের আসন্ন সিনেমা ‘জনা নায়াগান’ প্রসঙ্গেও কথা বলেন। ছবিটির মুক্তি আটকে দেয়ার কারণ হিসেবে নিজের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কথাই বলেন বিজয়। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার কারণেই তার সিনেমাটি আটকে দেয়া হয়েছে; আর এতে প্রযোজক যে সমস্যায় পড়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেন এই তারকা।

তবে একই সঙ্গে বলেন, সিনেমা থেকে সরে এসে রাজনীতিতে নামার পর এমন চ্যালেঞ্জ আসবে- এটা তিনি আগেই অনুমান করেছিলেন। সঙ্গে এও জানান, তাই বলে তিনি মাথা নত করবেন না।

এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়াগান’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিথা বাইজু, গৌতম মেনন ও প্রকাশ রাজ। ছবিটির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইস্টার্ন আই

Tags: তামিলতেলুগুথালাপতি বিজয়বিজয়শাহরুখ খানসিনেমা
Previous Post

নিরাপত্তা শঙ্কায় মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশ সীমিত করল বিসিবি

Next Post

এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ইসি সানাউল্লাহ

Next Post
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ইসি সানাউল্লাহ

ভাষা

বাংলা একাডেমিতে ১ ফেব্রুয়ারি হবে অমর একুশে প্রতীকী বইমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT