চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে মামলায় ইডির প্রশ্নের মুখে তামান্না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in বিনোদন
A A
তামান্না পরিপাটি পোশাকে, ফুলের বাগানে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সংবাদ সংস্থা পিটিআই থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী।

জানা গেছে, এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েই ইডির প্রশ্নের মুখে পড়েছেন তামান্না। অভিযোগ উঠেছে এই মোবাইল অ্যাপের পক্ষে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তামান্না। এ কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তাকে।

এর আগেও একবার মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার। তখন মহারাষ্ট্রের সাইবার সেল থেকে ডাকা হয়েছিল এই তারকাকে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ‘ফায়ার প্লে’ নামের একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপ বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। অ্যাপটিতে কোনো ধরনের মাসিক চার্জ ছাড়াই মাত্র ৫০০ টাকা প্রদান করলেই এর মাধ্যমে জনপ্রিয় বিভিন্ন সিরিজ ও সিনেমা দেখা যায়। এ অ্যাপটিতেই অবৈধভাবে আইপিএল দেখানো হচ্ছিল। সেটির প্রচারণা করতে গিয়েই বিপাকে পড়েন তামান্না ভাটিয়া।

সূত্রের খবর, ভায়াকম ১৮-এর পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ আনা হয়। সংস্থাটির মতে, ফায়ার প্লে নামের অ্যাপটি অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। আইপিএলের স্বত্ত্ব যেহেতু ভায়াকমের কেনা, এ জন্য প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই ‘ফায়ার প্লে’ অ্যাপটিতে যুক্ত প্রতিটি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।-এনডিটিভি

Tags: আর্থিক কেলেঙ্কারিইডিতামান্না ভাটিয়া
Previous Post

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি

Next Post

একদিনের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ২০ টাকা

Next Post
সবজি বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়, সবজি বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ২০ টাকা

জামায়াত আমীরের বক্তৃতা, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিস্টদের জুলুমের ভার জাতিকে বহন করতে হচ্ছে: জামায়াত আমীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT