চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ পাঠিকার সঙ্গে ৬ বছর আগেই অভিনেতার বিবাহ বিচ্ছেদ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
দম্পতি নদীর পাশে ছবি তুলছেন, সুন্দর প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমো দম্পতির সংসার ভেঙেছে। তবে সেই বিবাহ বিচ্ছেদ সম্প্রতি হয়নি, ছয় বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন মোমো।

রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন মমরেনাজ মোমো।

পোস্টে মোমো জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে সেই গোপনীয়তা ধীরে ধীরে দুজনের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।’

দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা এই বিচ্ছেদের খবরে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এই বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত রাশেদ মামুন অপু কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

জানা গেছে, ব্যক্তিজীবনের এই অধ্যায় পেছনে রেখে অপু বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। কদিন আগে ‘প্রিন্স’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, যেটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

Tags: বিবাহ বিচ্ছেদরাশেদ মামুন অপুসংবাদ পাঠিকা
Previous Post

৬ বছর প্রেমের পরে অর্জুন রামপালের বাগদান

Next Post

প্রতারণা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

Next Post
তুরিন আফরোজের গ্রেপ্তার দেখানোর নির্দেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না, নির্বাচন নিয়ে শঙ্কা নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT