চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in বিনোদন
A A
অভিনেতা চপল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ওহ জাং সে-এর গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে অভিনেতার গাড়িটি কৃষি-যান কালটিভেটরের সাথে ধাক্কা খাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতার ড্রাইভার।

‘ইটস ওকে টু নট বি ওকে’ খ্যাত তারকা ওহ জাং-এর এজেন্সি দুর্ঘটনার ব্যাপারে মুখ খুলেছে। অফিশিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮ অক্টোবর আমাদের কোম্পানির গাড়ির দুর্ঘটনার খবর শোনার পর, সিইও এবং অন্যান্য কর্মচারীরা দুর্ঘটনাস্থলে যান। যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছিল তার চালককে পুলিশ হেফাজতে নেয় এবং অভিনেতা ওহ জং সে, যিনি গাড়ির যাত্রী ছিলেন, তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আমরা চালকের কথা শুনেছি এবং দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখেছি। দুর্ঘটনার তীব্রতা নিয়ে ভেবে কালক্ষেপণ না করে আমরা দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে বাঁচাতে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তবে সব অর্থহীন হয়ে যায় যখন একজনের মৃত্যু হয়। তারপরে, আমরা আহতদের গুরুত্ব দিয়েছিলাম।’

এরপর আরও বলা হয়, ‘আমাদের অভিনেতা, যিনি এই দুর্ঘটনায় একজন যাত্রী ছিলেন, তাকে আলোচনার কেন্দ্রে না রেখে বরং মৃতের প্রতি সম্মান দেখানো উচিত। যেহেতু চালক আমাদের কোম্পানির একজন কর্মচারী ছিলেন এবং এই ঘটনাটি যখন ঘটেছিল তখন চাকরীতে ছিলেন, তাই আমরা আইনি ভাবে দায়বদ্ধ থাকবো এবং দায়িত্ব নেব।’

ওহ জাং সে-এর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করেন ঘটনার সময় অভিনেতাই গাড়ি চালাচ্ছিলেন। আবার অভিনেতা আঘাত পেয়েছেন কিনা তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: দক্ষিণ কোরিয়ালিড বিনোদন
Previous Post

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রেখে রাষ্ট্রীয় শোক পালন

Next Post

ইসরায়েলবিরোধী পোস্ট দেয়ায় যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংকের কর্মচারী বরখাস্ত

Next Post
সিটি ব্যাংকের বহুতল ভবন ও একজন নারী কর্মচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলবিরোধী পোস্ট দেয়ায় যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংকের কর্মচারী বরখাস্ত

সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT