চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী নজরুল ইসলামের বায়োপিক, কে হচ্ছেন কবি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 14, মে 2024
in বিনোদন
A A
বায়োপিকের জন্য নির্বাচিত অভিনেতা, কাজী নজরুল ইসলামের চরিত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিতে কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পশ্চিমবঙ্গের অভিনেতা কিঞ্জল নন্দ‌।

ছবিটি নির্মাণ করবেন আব্দুল আলিম। আপাতত বায়োপিকের নাম ‘কাজী নজরুল ইসলাম’ ঠিক করেছেন নির্মাতা। এই ছবির মাধ্যমেই পরিচালনায় যাত্রা শুরু করতে চলেছেন পরিচালক।

জেবি প্রোডাকশনের ব্যানারে প্রযোজক জাহানারা বেগমের হাত ধরে আসছে বায়োপিকটি। এছাড়া স্ক্রিপ্ট লিখেছেন সৌগত বসু এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন জয় সরকার।

সিনেমা প্রসঙ্গে ভারতের গণমাধ্যম আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা কিঞ্জল বলেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। আমি সত্যিই এক্সাইটেড এই সুযোগ পেয়ে। প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’

নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলু‌ল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। এ ছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতাও এই ছবিতে অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

Tags: কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি
Previous Post

নিউইয়র্কে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Next Post

পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব: নরেন্দ্র মোদি

Next Post
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব: নরেন্দ্র মোদি

এমবাপে ফ্রান্সের পুরস্কার গ্রহণ করছেন, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT