চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনু মিয়ার অন্তিম যাত্রায় যা বললেন অভিনেতা খায়রুল বাসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 28, জুন 2025
in বিনোদন
A A
অভিনেতা খায়রুল বাসার মনু মিয়ার অন্তিম যাত্রায় কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের গোরখোদক মনু মিয়া (৬৭) আর নেই। দীর্ঘদিন ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে ৩ হাজারেরও বেশি কবর খুঁড়েছেন মনু মিয়া। ঢাকার বনানী কবরস্থান থেকে শুরু করে ইটনা, মিঠামইন, আজমিরীগঞ্জ, শাল্লা—নানান স্থানে রয়েছে তার খোঁড়া কবরের নিঃশব্দ সাক্ষ্য। মৃত্যুর দিন, সময়, স্থান—সবই লিপিবদ্ধ করতেন নিজের খাতায়।

ঘোড়ার পিঠে চড়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কবর খুঁড়তে ছুটে যাওয়া মনু মিয়ার গল্প একসময় দেশজুড়ে আলোড়ন তোলে। বিশেষ করে গেল মাসে যখন মনু মিয়া হাসপাতালে ভর্তি ছিলেন, আর সেই সময়ে দুর্বৃত্তরা যখন তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলে!

সেই সময় মনু মিয়ার পাশে দাঁড়াতে চেয়েছেন অনেকেই। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার তখন ফেসবুকে মনু মিয়াকে ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ জানান এবং পরে তার সঙ্গে গিয়ে হাসপাতালেও দেখাও করেন।

মনু মিয়ার মৃত্যুর খবরেও এবার আবেগঘন এক পোস্ট করেছেন খায়রুল বাসার। তিনি ফেসবুকে লিখেছেন—“মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতোদিন তিনি ঢাকায় ছিলেন, ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন।”

বাসার বলেন,“সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন।”

Tags: অভিনেতাকবর খোঁড়াখায়রুল বাসারনাটকমনু মিয়ালিড বিনোদন
Previous Post

ইরান-ইসরায়েল যুদ্ধে কে জিতলো, কে হারলো

Next Post

ঘোড়ায় চড়ে যেতেন কবর খুঁড়তে, এবার নিজেই শায়িত মাটির ঘরে

Next Post
একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে গ্রামীণ পথে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়ায় চড়ে যেতেন কবর খুঁড়তে, এবার নিজেই শায়িত মাটির ঘরে

নাজমুল শান্ত সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT