চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 02, মার্চ 2025
in বাংলাদেশ, বিনোদন
A A
অভিনেতা শুটিং শেষে হাঁটতে হাঁটতে হাসছেন, প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে ছিনতাইয়ের শিকার হন তিনি। হারুন রশিদ জানান, তিনি শুটিং থেকে ফিরছিলেন। এসময় ছিনতাইকারীরা তাকে ধরেন। 

তবে এই ঘটনায় ছিনতাইকারীরা হারুনকে চিনে ফেলায় বড় কোনো ক্ষতির থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। শনিবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান হারুন রশিদ।
যেখানে তিনি লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।
হারুন রশিদ জানান, ৩০০ ফিটে রূপগঞ্জে ম্যাডামের বাড়ি বলে পরিচিত স্থানে শুটিং শেষে ফেরার পথে নীলা মার্কেটের কাছাকাছি ছিনতাইকারীদের কবলে পড়ি। ওরা মানিব্যাগ থেকে প্রায় ৯ হাজার টাকা নিয়ে গেছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে অভিনেতা বলেন, ‘কাঞ্চন থেকে একটা সিএনজিতে উঠেছিলাম। সিএনজিটা ৫-৬ মিনিট চলার পরে নীলা মার্কেটের কাছাকাছি এসে হঠাৎ বন্ধ হয়ে যায়। সিএনজিচালক একটা অন্ধকার জায়গায় গাড়িটা থামায়।

এসময় সে আমাকে জানায়, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পাশের একটা রোড থেকে দুইটা বাইকে চারজন ছেলে এসে চাপাটি নিয়ে আমার দিকে তেড়ে আসে। তারা সিএনজির ভেতর থেকে ব্যাগ বের করে দেখে সেখানে কিছুই নেই। এরপর আমার মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয়। টাকাগুলো রেখে শুধু মানিব্যাগটা ফিরিয়ে দেয়।

পরের ঘটনা উল্লেখ করে হারুন বলেন, ‘‘ছিনতাইকারীদের মধ্যে একজন আমাকে চিনে ফেলে। ওই ছেলে সঙ্গে থাকা তার সঙ্গীদের বলতে থাকে, ‘উনি তো নাটক করে। ওনার মোবাইল নিলে ঝামেলায় পড়বো।’ এরপর ওরা মোবাইলটি ফেরত দিয়েই মুহূর্তের মধ্যে সেই জায়গা ত্যাগ করে।’’

হারুন রশিদ বলেন, ‘এসব ঘটনা আগে মানুষের কাছ থেকে শুনতাম, আজকে নিজের সঙ্গে ঘটলো। যেন ট্রমায় চলে গেলাম। অসহায় অবস্থায় ফুটপাতের মধ্যে বসে পড়লাম। এরপর একটা গাড়ি থামালাম। লোকটা আমাকে কুড়িল বিশ্বরোডে নামিয়ে দিল। সেখানে একটা বিকাশের দোকান থেকে টাকা তুলে সিএনজি নিয়ে বাসায় ফিরলাম।’

এ ঘটনায় এখনও কোনো মামলার পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন এই অভিনেতা।

Tags: ছিনতাইহারুন রশীদ
Previous Post

ঈদ মাতাতে আসছে অমির ‘হাউ সুইট’

Next Post

প্রায় ৮ মিনিট রিভিউয়ের পর জানা গেল গোলটি বাতিল

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন দর্শকরা উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৮ মিনিট রিভিউয়ের পর জানা গেল গোলটি বাতিল

কর্মবিরতিতে ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মবিরতিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT