চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগের নামে প্রতারণা, ধর্মেন্দ্রকে সমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ধর্মেন্দ্রকে সমন দেওয়া হয়েছে, তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সুশীল কুমার নামে দিল্লির এক ব্যবসায়ী। ধাবায় বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগে অভিনেতাকে সমন পাঠাল দিল্লি আদালত।

ধর্মেন্দ্রর পাশাপাশি আরও দুই জনের নামে সমন পাঠানো হয়েছে বলেও খবর। আগামী বছরের শুরুতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

ওই ব্যবসায়ীর অভিযোগ, ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি থেকে লাভের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ব্যবসায়ীর দাবি, ২০১৮ সালের এপ্রিল মাসে দুই অভিযুক্ত ‘ধরম’-এর নাম করে তাকে উত্তরপ্রদেশে ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি খোলার জন্য বিনিয়োগ করার প্রস্তাব দেয়। জানানো হয় যে, এর থেকে ভালো লাভ হবে।

সুশীল কুমারের অভিযোগ, অভিযুক্তরা তাকে জানিয়েছিল যে দিল্লি ও হরিয়ানার রেস্তোরাঁ থেকে অন্তত ৭০ থেকে ৮০ লক্ষ রুপি লাভ হয়। যদি তিনি ৪১ লক্ষ রুপি বিনিয়োগ করতে পারেন তাহলে ৭ শতাংশ লাভ হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজির জন্য সাহায্যও পেয়ে যাবেন।

একাধিক মিটিং ও ইমেইলের পর তাকে মোট ৬৩ লক্ষ রুপি বিনিয়োগ ও একটি জমির ব্যবস্থা করতে বলা হয়। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর এই সংক্রান্ত চিঠিও দেওয়া হয়। তার জেরেই তিনি চেক মারফত ১৭.৭০ লক্ষ রুপি দিয়েছিলেন। যা ক্যাশ করানো হয়ছিল। ২০১৮ সালের নভেম্বর মাসে জমি কিনেছিলেন। কিন্তু এত কিছু করার পর অভিযুক্তরা আর তার সঙ্গে দেখা করেনি বা জমি দেখতেও যায়নি। তার জেরেই তিনি প্রতারণা ও আর্থিক ক্ষতির মামলা দায়ের করেছেন।

সুশীল কুমারের অভিযোগের ভিত্তিতেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্ড ধর্মেন্দ্র ও দুই অভিযুক্তকে সমন জারি করেছে। অভিযোগকারী নাকি নিজের বক্তব্যের সপক্ষে নথিও জমা দিয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের এই সমন নিয়ে এখনও পর্যন্ত ধর্মেন্দ্রর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।- এনডিটিভি

Tags: ধর্মেন্দ্রবর্ষীয়ান অভিনেতা
Previous Post

হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post

চাকরির বাজারে খুবই কার্যকর যে ১৭টি সফট স্কিল

Next Post
প্রার্থীর সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির বাজারে খুবই কার্যকর যে ১৭টি সফট স্কিল

ছোট শিশু কুয়ায় পড়ে আছে, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০ ফুট গভীর কুয়ায় ৫ বছরের শিশু, চলছে উদ্ধার কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT