চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে শ্রেণীহীন মানুষের নায়ক ভাবেন বাপ্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in বিনোদন
A A
দুই যুবক রাইডে বসে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কালো পোশাকে রিক্সা চালাচ্ছেন বাপ্পী চৌধুরী। পিছনে বসে আছেন রিক্সাচালক, দুজনের মুখে হাসি। সোমবার সন্ধ্যায় এমন দুটি ছবি নিজের ফ্যান পেজে পোস্ট করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।

নায়ক বলে অহম নয়, বরং ভালোবাসা প্রকাশ করে সাধারণ মানুষদের জন্য এ কাজটি করেছেন তিনি।

ছবি পোস্ট করে বাপ্পী লিখেছেন, ‘সকলের কাছে অনুরোধ মানুষকে সম্মান করুন। প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। আপনি যেই হন না কেন যে পেশাই থাকুন না কেন অন্য কেউ তার পেশায় সৎ থাকলে তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। আমি সবসময় আমার অবস্থান থেকে মানুষকে সম্মান করি।’

রিক্সাচালকের সঙ্গে ছবি পোস্ট করে নায়ক বাপ্পী আরও লিখেছেন, কিছুদিন আগে একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পী তোমার সিনেমার দর্শক রিক্সাচালক ,গার্মেন্টসকর্মী, নিম্নশ্রেণীর। আমাদের সাথে কাজ করতে হলে তোমাকে আরো উচ্চ শ্রেণীর হতে হবে।

ওই পরিচালকের এমন মন্তব্য কিছুটা ব্যথিত হয়েছিলেন বাপ্পী। তিনি আরও লেখেন, এই নিম্নশ্রেণীর মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়েছে। তারা আমাকে আজকে বাপ্পী চৌধুরী বানিয়েছে। সবসময় আমি অন্তর থেকে এসব রিক্সাচালক, গার্মেন্টসকর্মী ও নিম্নশ্রেণীর মানুষদের প্রতি ভালোবাসা জানাই। একদিন তুমিও আমাকে নিয়ে গর্ব করবে। সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, অনেকেই আছেন যারা অতি সাধারণ দর্শকদের মুখে মুখে ছোট করেন কিন্তু সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে ঠিক এই দর্শকদের খোঁজেন, তাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দেন। আমি কখনও এসব অতি সাধারণ দর্শকদের ছোট করি না। কারণ, নির্দিষ্ট কোনো ক্লাস দর্শক দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। ফেসবুকে আওয়াজ না, সত্যিকারে সিনেমা হিট করাতে হলে সবশ্রেণীর দর্শকদের লাগবে।

বাপ্পী বলেন, আমি আমার পোস্টে ঠিক এটাই বোঝাতে চেয়েছি। আমি যেটা শুরু থেকে দেখে এসেছি, আমার এসব দর্শকরা ফেসবুক চালায় না। কিন্তু তারা ঠিকই হলে গিয়ে সিনেমা দেখে। সেই ‘ভালোবাসার রঙ’ থেকে সর্বশেষ প্রমাণ গেল বছর মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদা ২’। আমি বিশ্বাস করি, একদিন এই মানুষগুলো আমাকে নিয়ে গর্ব করবে। সেই দিন আর বেশী দূরে নয়।

বাপ্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘জয় বাংলা’। কাজী হায়াত পরিচালিত ছবিটি মুক্তি পায় গেল বিজয় দিবসে। মুক্তির অপেক্ষায় আছে ৫৭০, শত্রু, ‘কুস্তিগির, ডেঞ্জারজোন।

Tags: অভিনয়কাজী হায়াতজয় বাংলাদর্শকনায়কবাপ্পীবাপ্পী চৌধুরীরিক্সাচালকলিড বিনোদনসিনেমা
Previous Post

কর ফাঁকি দিয়ে বিপাকে ঐশ্বরিয়া

Next Post

ভুয়া পরিচয়ে ৫ তারকা হোটেলে অবস্থান: বিল ৩৫ লাখ রুপি

Next Post
বড় হোটেল ভবন ও সুইমিং পুলের ছবি, রাতের আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া পরিচয়ে ৫ তারকা হোটেলে অবস্থান: বিল ৩৫ লাখ রুপি

মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেইসময় মেসি বলেছিলেন, ‘এটা আজই হতে পারে দাদি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT