চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকনো খাবার নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে আরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 24, আগস্ট 2024
in বিনোদন
A A
বন্যার্তদের জন্য শুকনো খাবার বিতরণে অংশগ্রহণকারী যুবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও।

তাদেরই একজন তরুণ অভিনেতা আরশ খান। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেতা ছুটে গেছেন নোয়াখালী অঞ্চলে। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়ালেন আরশ।

বন্যাকবলিত নোয়াখালীর কয়েকটি উপজেলায় বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন। আর তাকে সহযোগিতায় ছিলেন পার্শ্ববর্তী জেলার তার কয়েকজন বন্ধু।

দুর্গত অঞ্চল থেকে শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন আরশ। যেখানে তিনি বলেন, ‘নিজ চোখে কখনো এমন দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এই সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি। এখানে আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি।’

ভিডিওর ক্যাপশনে আরশ লিখেন, “প্লিজ, বিকাশ নয়, খাবার পাঠান।”

পরে রাতে আরো একটি ভিডিও পোস্ট করেন আরশ। শনিবার সকালে একটি পোস্টে আরশ জানান,”নোয়াখালী তে মেডিকেল সাপোর্ট দরকার। ২-৩ টা ইউনিট এদিকে আসতে পারেন। মাইজদি পুরানো বাজার সাইফুরস্ এ আমাদের ক্যাম্প।”

Tags: অভিনেতাআরশআরশ খানবন্যালিড বিনোদন
Previous Post

জার্মানির উৎসব সমাবেশে হামলা, ছুরিকাঘাতে নিহত ৩

Next Post

চীনে মাছচাষীর ভিন্নরকমের কৃষি পর্যটন উদ্যোগ

Next Post
মাছচাষীরা কৃষি পর্যটন উদ্যোগে মাছ ধরার অভিজ্ঞতা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে মাছচাষীর ভিন্নরকমের কৃষি পর্যটন উদ্যোগ

ফেনীর বন্যার পানিতে ডুবে থাকা মানুষজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন: মানবিক বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT