চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 09, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার হার্টবিল্ড হাসপাতালের প্রবেশদ্বার, স্বাস্থ্য সেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সহায়তায় রাজধানী ঢাকার ২৯টি থানার কার্যক্রাম সাময়িকভাবে শুরু হয়েছ। কর্মস্থলে যোগ দিয়েছন পুলিশের সদস্যরা। এ ছাড়া যেসব থানায় ভাঙচুর হয়নি সেগুলোর কার্যক্রাম শুক্রবারের মধ্যেই শুরু হবে।

আজ শুক্রবার সকালে প্রথমে তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার কার্যক্রম শুরু হয়। প্রায় একই সময়ে শুরু হয় অন্য থানাগুলোর কার্যক্রম। তেজগাঁও থানায় অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন।

থানাগুলোর সামনে সকাল থেকেই সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছিল বাহিনীর গাড়িও। অনেক থানায় মূল গেইটে অবস্থান নিতে দেখা গেছে তাদের।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, থানা জনগণের সম্পদ। জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রাম চালু করা হয়েছে। বাকি পুলিশ সদস্যদের যতদ্রুত সম্ভব চাকরিতে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

এর আগে ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব থানার কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনা সদরে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএসপিআর জানায়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানের সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন বৃহস্পতিবার। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেয় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের পাশাপাশি আছেন আরও ১৬ জন উপদেষ্টা। তবে ঢাকায় না থাকায় ৩ জন উপদেষ্টা বৃহস্পতিবার শপথ নিতে পারেননি।

Tags: কার্যক্রম শুরুডিএমপিসেনাবাহিনী
Previous Post

গান্ধী আশ্রম ও যাদুঘর পাহারায় স্থানীয় লোকজন

Next Post

হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের পদত্যাগ

Next Post
হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের পদত্যাগ

বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য রঙিন ব্যানার আঁকছেন তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের রঙে মুছে দিতে চাই দ্রোহের ক্ষত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT