চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
9:26 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
আওয়ামী লীগ নেতাকে পুলিশ গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের সামনের মসজিদ থেকে নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে ৮ জন পুলিশ সদস্য আহত হোন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে আবারও ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল ওহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Tags: আওয়ামী লীগপাবনাপুলিশ
Previous Post

সরবরাহে ঘাটতি না থাকলেও দাম কেন বাড়ে, প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার

Next Post

অভিষেকের রেকর্ড গড়া ইনিংসে ভারতের ২৪৭

Next Post
ভারতের ক্রিকেটার অভিষেকের রেকর্ড গড়া ইনিংসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের রেকর্ড গড়া ইনিংসে ভারতের ২৪৭

সংবাদ বিশ্লেষক বক্তৃতা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথাচারা দেবে: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT