পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনে রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না।
মঙ্গলবার (১৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এক সভায় বলেন, কোটার বিষয়টি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেয়ানো হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ করায় ওয়ান ইলেভেনে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা। তাকে গ্রেপ্তারের পর দলকে বিভক্ত হতে দেননি প্রয়াত জিল্লুর রহমান। এখন তেমনই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।









