চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকারসহ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতে যেসব অনিয়ম, দুর্নীতি ও বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে, সেগুলো নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালু করা হবে। বদলি বাণিজ্য ঠেকাতে অটোমেশনভিত্তিক অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে তদবির ছাড়াই ফলাফল ও যোগ্যতার ভিত্তিতে বদলি নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিনেও যেসব বদলি হয়েছে, সেগুলোতেও কোনো অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। নকল প্রতিরোধ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কার্যকর ব্যবস্থাপনায় আলাদা অভিযানের প্রয়োজন হবে না।

এনটিআরসিএর কার্যক্রম মনিটরিংয়ে পৃথক সেল গঠনের কথাও জানান শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রেও যাচাই-বাছাই জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পাঠ্যবই বিতরণে বিঘ্ন ঘটবে না বলেও আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি কোথাও বদলি বাণিজ্যের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পরে সচিবালয়ে আরেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজ আমরা দিক-নির্দেশনা দিলাম। বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন ধরে এগোবো। প্রথম ধাপ হবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। এ ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’; ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’ এবং ‘শিক্ষকদের ট্যাব দেওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ করা হবে।

দ্বিতীয় ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদুল ফিতরের পর। ববি হাজ্জাজ বলেন, দ্বিতীয় ধাপে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করবো। সেটা মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক ও পরিমাপযোগ্য সূচকসহ।

তৃতীয় ধাপে হবে ১২ থেকে ৩৬ মাসের; অর্থাৎ এক বছর থেকে তিন বছর। এ ধাপের কাজের বর্ণনা তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ধাপে আমরা পরীক্ষা ও মূল্যায়ন বড় টেকনিক্যাল রি-ফর্ম করবো। কারিগরি, সাধারণ এবং মাদরাসা শিক্ষায় সেতুবন্ধন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট স্কেল আপ করা হবে।

Tags: দুর্নীতিশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
Previous Post

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

Next Post

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

Next Post

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT